শেয়ারFacebookWhatsApp

লেভিরেট ও সরোরেট বিবাহ বলতে কী বোঝায়?

উত্তর: লেভিরেট বিবাহ বলতে কোনো পুরুষের সাথে তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর বিবাহকে বোঝায়। এ ধরনের বিবাহ বাংলাদেশের সমাজে কালেভদ্রে দেখা যায়। সাধারণত বিধবা মহিলাটির স্বামীর মৃত্যুর পর প্রাপ্য সম্পত্তির পরিমাণ বেশি হলে, কিংবা তার ছোট ছোট সন্তান- সন্ততি থাকলে, কখনোবা স্বামীর মৃত্যুর পর দুটি পরিবারের আত্মীয়তার সম্পর্ক যাতে নষ্ট না হয় সেজন্য ইত্যাকার নানা কারণে মৃত স্বামীর বিবাহযোগ্য ছোট ভাইয়ের সাথে তার বিবাহ দেওয়া হয়। এছাড়া এদেশের সমাজে সরোরেট বা শ্যলিকা বিবাহ তথা স্ত্রীর মৃত্যুর পর তার ছোট বোনকে বিবাহ করার প্রথাও লক্ষণীয়। এক্ষেত্রে আত্মীয়তা বজায় রাখা, কখনোবা মৃত স্ত্রীর শিশু সন্তান থাকলে তার যত্ন ও লালন-পালনের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

লেভিরেট ও সরোরেট বিবাহ বলতে কী বোঝায়?

উদ্দীপক

সম্প্রতি জলিল সাহেব মহা ধুমধামে বড় ছেলেকে বিয়ে দিলেন যাদের দাওয়াত দিয়েছে তারা হলেন ভাই-বোন, চাচা-চাচী, নানা-নানী, শ্বশুর-শাশুড়ি, ভাতিজা-ভাতিজি, খালা-খালু, মামা-মামী, ফুফাতো ভাই-বোন, মামাতো ভাই-বোন, খালাতো ভাই-বোন, বোনের ছেলে-মেয়ে, পাড়া-প্রতিবেশী, বন্ধু, ধর্মের মেয়েসহ আরও অনেক আপনজন যাদের সংখ্যা অনেক। খুলনা সরকারি মহিলা কলেজ

উত্তর

বিবাহ-পরবর্তী বসবাসের ভিত্তিতে পরিবার তিন প্রকার।

উত্তর

লেভিরেট বিবাহ বলতে কোনো পুরুষের সাথে তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর বিবাহকে বোঝায়। এ ধরনের বিবাহ বাংলাদেশের সমাজে কালেভদ্রে দেখা যায়। সাধারণত বিধবা মহিলাটির স্বামীর মৃত্যুর পর প্রাপ্য সম্পত্তির পরিমাণ বেশি হলে, কিংবা তার ছোট ছোট সন্তান- সন্ততি থাকলে, কখনোবা স্বামীর মৃত্যুর পর দুটি পরিবারের আত্মীয়তার সম্পর্ক যাতে নষ্ট না হয় সেজন্য ইত্যাকার নানা কারণে মৃত স্বামীর বিবাহযোগ্য ছোট ভাইয়ের সাথে তার বিবাহ দেওয়া হয়। এছাড়া এদেশের সমাজে সরোরেট বা শ্যলিকা বিবাহ তথা স্ত্রীর মৃত্যুর পর তার ছোট বোনকে বিবাহ করার প্রথাও লক্ষণীয়। এক্ষেত্রে আত্মীয়তা বজায় রাখা, কখনোবা মৃত স্ত্রীর শিশু সন্তান থাকলে তার যত্ন ও লালন-পালনের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়।

উত্তর

উদ্দীপকে মেহমানদের সাথে জলিল সাহেবের জ্ঞাতিসম্পর্ক। বিদ্যমান। জ্ঞাতি সম্পর্ক মানুষের সমাজকাঠামোর চাবিকাঠি। এর ওপর নির্ভর করে মানুষের পারস্পরিক সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়া। এ সম্পর্কের যথাযোগ্য সংজ্ঞা হলো- রক্ত, বিবাহ, কল্পনা, বন্ধুত্ব, দত্তক গ্রহণ ইত্যাদি বন্ধনসূত্রে আবদ্ধ ব্যক্তিদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কই জ্ঞাতি সম্পর্ক। আমরা উদ্দীপকে লক্ষ করি, জলিল সাহেব বড় ছেলের বিয়েতে ভাই-বোন, চাচা-চাচী, শ্বশুর ও শাশুড়ি, খালা-খালু, পাড়া-প্রতিবেশী, ধর্মের মেয়েসহ অনেক আপনজনকে দাওয়াত করেন। যা সুস্পষ্টতই জ্ঞাতি সম্পর্কের আওতাভুক্ত। বাংলাদেশে জ্ঞাতি সম্পর্কের ৪টি ধরন লক্ষ করা যায়। যথা- ১. জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি, সাধারণত স্বামী-স্ত্রীর যৌন মিলনের ফলে যে সন্তান জন্ম নেওয়ার মধ্য দিয়ে এ সম্পর্কে ভিত গড়ে ওঠে। বাবা-মা, ভাই-বোন, চাচা-ফুফু এ ধরনের সম্পর্কগুলো জৈবিক সম্পর্কের মধ্যে পড়ে। ২. বৈবাহিক বন্ধনের ফলে যে সম্পর্ক গড়ে উঠে, যেমন শ্বশুর-শাশুড়ি, দেব-শ্যালক এ জাতীয় সম্পর্ক। ৩. কাল্পনিক সম্পর্ক, রক্তের সম্পর্ক নেই, এরপরও আমরা রক্তের সম্পর্কের মতো আচরণ করি, এ ধরনের সম্পর্কই কাল্পনিক সম্পর্ক বলা হয়। ৪. প্রথাগত কন্ধন, পাড়া-প্রতিবেশীদের আমরা চাচা-চাচী, মামা-মামী ইত্যাদি বলে সম্বোধন করি, তা মূলত প্রথাগত বন্ধন। উদ্দীপকের জলিল সাহেবের দাওয়াতকৃত মেহমানদের বিশ্লেষণ করলে এ চার ধরনের জ্ঞাতি সম্পর্কই পাওয়া যায়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের মেহমানদের সাথে জলিল সাহেবের জাতি সম্পর্ক বিদ্যমান।

উত্তর

আমাদের দেশে এ ধরনের সম্পর্কে তথা জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব অপরিসীম। বাঙালিদের আবহমান কালের সমাজ ব্যবস্থায় জ্ঞাতি সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হলো জ্ঞাতি সম্পর্ক। এখানকার সমাজের ভিত্তিই গড়ে উঠেছে জ্ঞাতি সম্পর্কের ওপর। আচার-অনুষ্ঠান, বিবাহ, জন্ম, মৃত্যু এককথায় একজন মানুষের জীবনের সবকিছুই জ্ঞাতিসম্পর্ককে কেন্দ্র করে। আমরা উদ্দীপকে লক্ষ করি, জলিল সাহেবের বড় ছেলের বিয়ে সংগঠিত হয়েছে মূলত তার জ্ঞাতিসম্পর্কের লোকদের কেন্দ্র করে। এভাবে আমাদের পুরো সামাজিক কাঠামোতেই এ সম্পর্কের প্রভাব রয়েছে। তাছাড়া আত্মীয় কুটুমদের প্রতি ভালোবাসা ও ভক্তি বাঙালিদের অন্যতম বৈশিষ্ট্য। আতিথেয়তা এ অঞ্চলের। মানুষের আবহমান কালের সংস্কৃতি ও ঐতিহ্য। জ্ঞাতি সম্পর্ককে কেন্দ্র করেই বাঙালিদের আবেগপ্রবণ জাতি বলা হয়। এখানে সমাজের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জ্ঞাতি সম্পর্কে জড়িয়ে আছে, যার ফলে একজনের দুঃখও অন্যজনকে ব্যথিত করে। বাংলাদেশের গ্রামীণ সমাজে। এরূপ চিত্র পরিলক্ষিত হলেও শহুরে সমাজ এর অনেকটাই ব্যতিক্রম। তথাপি শহুরে সমাজে ও জ্ঞাতিসম্পর্কের কিছু প্রভাব এখনও বিদ্যমান। মোদ্দাকথা হলো জ্ঞাতিসম্পর্ক ছাড়া বাংলাদেশের সমাজব্যবস্থা একেবারেই কল্পনা করা যায় না। তাই বাংলার প্রতিটি অঞ্চলে গড়ে উঠেছে জ্ঞাতিসম্পর্কভিত্তিক সমাজব্যবস্থা।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।