গ্রামীণ এলিট বলতে কী বোঝ?
উত্তর: গ্রামীণ এলিট বলতে তাদেরকেই বোঝায় যারা গ্রাম সমাজের ক্ষমতাকাঠামোতে সর্বোচ্চ স্তরে থাকেন। আর গ্রাম সমাজে ক্ষমতাভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে সর্বোচ্চ স্তরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অবস্থান। ক্ষমতার ভিত্তিতে তারা বিশেষ মর্যাদার অধিকারী। তারা সাধারণত ভূমি মালিক তথা ধনী কৃষক পরিবারের সদস্য হয়ে থাকেন এবং বিত্ত ও প্রতিপত্তির প্রভাবে ক্ষমতাধর হন। গ্রামীণ যেকোনো বিচার কার্যক্রমেও তারা অংশ নেন। একারণেই তাদেরকে গ্রামীণ এলিট বলা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
গ্রামীণ এলিট বলতে কী বোঝ?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর