শেয়ারFacebookWhatsApp

জ্ঞাতিসম্পর্কের মূলভিত্তি কী?

উত্তর: জ্ঞাতিসম্পর্কের মূলভিত্তি হলো বিবাহ ও পরিবার।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

জ্ঞাতিসম্পর্কের মূলভিত্তি কী?

উদ্দীপক

আরত আলী স্ত্রী, চার সন্তান, দুই কন্যা, মাতা-পিতা ও ভাইবোন নিয়ে গাজীপুরের বাড়িতে বসবাস করেন। আরত আলীর পরিবারের প্রধান পেশা কৃষি। সন্তানেরা তেমন শিক্ষিত নয়। আরত আলীর বড় সন্তান রাফায়েত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষক। পরিবারের সকল সদস্য আরত আলীকে সম্মান ও শ্রদ্ধা করে।

উত্তর

জ্ঞাতিসম্পর্কের মূলভিত্তি হলো বিবাহ ও পরিবার।

উত্তর

বাংলাদেশের পরিবার কাঠামোতে দ্বিসূত্রীয় পরিবারের উপস্থিতি বেশ লক্ষণীয়। যে নীতি অনুসারে সন্তান-সন্ততি পিতা ও মাতা উভয়ের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে তাকে দ্বিসূত্রীয় পরিবার বলে। বাংলাদেশ এবং আমেরিকান পরিবার এ ধরনের। এ ধরনের পরিবারে পিতা এবং মাতা উভয় দিকের আত্মীয়দের গুরুত্ব দেওয়া হয়। তবে নানা-নানির চেয়ে, দাদা-দাদির গুরুত্ব বেশি।

উত্তর

আরত আলীর পরিবারে বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য ফুটে উঠেছে। বাংলাদেশের গ্রামীণ সমাজ কৃষিপ্রধান। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। গ্রামে সামাজিক রীতিনীতির বাইরে কেউ কোনো কাজ করতে পারে না। ব্যক্তি গ্রামীণ সমাজের পরিবার থেকেই নেতৃত্বদানের গুণাবলি অর্জন করে। পরিবার শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে থাকে। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেয়। গ্রামীণ সমাজের পরিবারগুলোতে পরিবারিক বন্ধন খুবই সুদৃঢ়। এখান থেকে সন্তান বড়দের শ্রদ্ধা ও মান্য করার মাধ্যমে উত্তম মানুষ হিসেবে গড়ে ওঠে। গ্রামীণ সমাজের পরিবারগুলো মূলত যৌথ পরিবারভিত্তিক অর্থাৎ এখানকার পরিবারগুলোতে বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি সকলে একসাথে এবং এক পরিবারে বসবাস করতে দেখা যায়। এ সমাজে পরিবারের পারিবারিক বন্ধন খুবই সুদৃঢ় হয়। ব্যক্তি তার পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য বিনা স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে। গ্রামীণ সমাজের পরিবারের প্রধান বৈশিষ্ট্য হলো সব কয়টি পরিবার দৃঢ়ভাবে সামাজিক রীতিনীতি মেনে চলে। সামাজিক রীতিনীতির বাইরে কোনো সদস্য কাজ করতে পারে না। ধর্মও এ সমাজের পরিবারগুলোতে যথেষ্ট প্রভাব বিস্তার করে। ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে। ব্যক্তি নিজেকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখে। যৌথ পরিবার প্রথা গ্রামীণ সমাজের ঐতিহ্যের অংশ।

উত্তর

আরত আলীর পরিবারের সাথে শহরে পরিবারের প্রকৃতি ও বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে- উক্তিটি সঠিক। শহুরে পরিবারগুলো সাধারণত একক পরিবার; কিন্তু গ্রামের পরিবারগুলো যৌথ পরিবার। এখানে টেলিভিশন, সিডি, ডিস এন্টেনা প্রভৃতি দ্বারা বিনোদনের ব্যবস্থা করা হয়। শহরে পরিবারে কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য গড়ে উঠেছে শিশু নিবাস কেন্দ্র, যেখানে শিশু রেখে মায়েরা কর্মক্ষেত্রে যান। শহরে পরিবারগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক থাকে না। এখানে নৈতিকতার অভাব থাকায় সন্তানেরা খারাপ ও অন্যায়কাজে লিপ্ত হয়ে বিপদগামী হয়। শিক্ষাক্ষেত্রে শহুরে সমাজ গ্রাম্য সমাজ অপেক্ষা বেশি সচেতন। শহুরে সমাজের সন্তানেরা পড়াশোনায় ভালো হলেও নৈতিক চরিত্রে তাদের অভাব রয়েছে। শহুরে পরিবারের সন্তানেরা চাকচিক্যে অভ্যস্ত। কিন্তু গ্রামীণ পরিবারের সন্তানেরা শান্ত স্বভাবের। তারা শান্তশিষ্ট এবং তাদের জীবন সহজ- সরল ও সাদাসিধে ধরনের। গ্রামীণ সমাজে রাজনীতির ব্যাপকতা কম। শহুরে পরিবারগুলোর মাঝে আন্তঃসম্পর্ক থাকে না। এখানে। একটি পরিবারের সাহায্যার্থে অন্য পরিবারটি এগিয়ে আসে না। পারিবারিক বন্ধন সুদৃঢ় না হওয়ায় সন্তানদের মধ্যে নৈতিকতা ও সামাজিকীকরণে পরিবার ভূমিকা রাখতে পারে না। সর্বোপরি শহুরে পরিবারগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো একক পরিবার। এভাবে গ্রামীণ পরিবারের সাথে শহুরে পরিবারের প্রকৃতি ও বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।