শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বর্ণনায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব প্রতিফলিত হয়েছে-বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে লক্ষণীয়, বাবর সাহেব তার নিকটাত্মীয় অসুস্থ হলে সাহায্যের হাত বাড়ান। তার আত্মীয়-স্বজন মাঝে মাঝে তার বাসায় বেড়াতে আসে। তিনি যথাসাধ্য তাদের আপ্যায়নের চেষ্টা করেন। বাবর সাহেবের এমন কাজ জ্ঞাতিসম্পর্কের গুরুত্বকেই তুলে ধরে। সমাজবিজ্ঞানীদের মতানুসারে, আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকটজনের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতিসম্পর্ক। অর্থাৎ, জ্ঞাতির সাথে সম্পর্কই জ্ঞাতিসম্পর্ক। বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতিসম্পর্ক অত্যন্ত মজবুত ও দৃঢ়। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জ্ঞাতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে, আর্থিক সংকটে সহযোগিতা যেমন— সম্পত্তি ক্রয়-বিক্রয়, জমি বর্গা নেওয়া-দেওয়া, ঋণ আদান-প্রদান প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিরা সাহায্য করে থাকে। আবার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড যেমন- নির্বাচন বা জনকল্যাণমূলক কাজে জ্ঞাতিরাই প্রথমে এগিয়ে আসে। নেতৃত্ব সৃষ্টিতেও জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন— নির্বাচনের সময় যে প্রার্থীর জ্ঞাতি গোষ্ঠীর সংখ্যা বেশি সে সহজেই নির্বাচনে জয়লাভ করে। এছাড়াও স্বজনপ্রীতি, জাতীয়তাবোধ সৃষ্টির ক্ষেত্রেও জ্ঞাতিরা অনবদ্য অবদান রাখে। উপরের আলোচনা শেষে তাই বলা যায়, পারিবারিক, সামাজিক, আর্থিক ইত্যাদি কর্মকাণ্ডে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা অপরিসীম

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের বর্ণনায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব প্রতিফলিত হয়েছে-বিশ্লেষ…

উদ্দীপক

বাবর সাহেব তার স্ত্রী, দুই সন্তান নিয়ে সিলেট শহরে বসবাস করেন। গ্রাম থেকে তার আত্মীয়-স্বজন মাঝে মাঝে তার বাসায় আসে। গত বছর তার এক নিকটাত্মীয় অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে আর্থিক সহায়তা করেন। এছাড়াও আত্মীয়দের বিপদে-আপদে তিনি সবসময় সাহায্যের হাত বাড়ান। ববির সাহেবের শ্বশুর-শাশুড়ি মাঝে মাঝে নাতি- নাতনীদের দেখতে তার বাসায় বেড়াতে আসেন।

Combined · 2019

উত্তর

রক্ত কিংবা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয় অথচ রক্ত ও বৈবাহিক সূত্রে আবদ্ধ আত্মীয়দের মতোই আচরণ করা হয়, এমন জ্ঞাতি সম্পর্ককে কাল্পনিক জ্ঞাতি বলে।

উত্তর

প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র বলতে পরিবারকে বোঝানো হয়। শিশুর সামাজিকীকরণে প্রাথমিক বাহন হিসেবে কাজ করে পরিবার। শিশু শিক্ষার প্রথম হাতে খড়ি হয় পরিবারেই। শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় সেহেতু পারিবারিক পরিবেশে শিশু যা শেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। বস্তুত পারিবারিক গণ্ডির মধ্যেই শিশু বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্কের সাথে পরিচিত হয়। মোট কথা শিশুর গৃহ-পরিবেশই তাকে সামাজিক মানুষ হবার শিক্ষা দেয়। সমাজবিজ্ঞানী কুলীর মতে, “শিশুর বিকাশে অন্তরঙ্গ সামাজিক গোষ্ঠী হিসেবে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি।” এ কারণেই পরিবারকে প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত পরিবারটি একক পরিবার এবং একই সাথে নয়াবাস পরিবার। বর্তমান সময়ে সমগ্র বিশ্বে সর্বাধিক জনপ্রিয় পরিবার ব্যবস্থা হচ্ছে একক বা অণু পরিবার। একজন স্বামী এবং একজন স্ত্রী নিয়ে এ পরিবার গঠিত হয়। একক পরিবারে স্বামী-স্ত্রীর সন্তানাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে । শিল্পায়ন, নগরায়ণ ও আধুনিকায়নের ফলে একক পরিবার ক্রমশ সর্বব্যাপী বিস্তার লাভ করেছে। গ্রামীণ সমাজের তুলনায় নগর সমাজে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়ে থাকে। আবার বিয়ের পর যদি স্বামী-স্ত্রী নতুন কোনো জায়গায় গিয়ে আলাদা বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে । এক্ষেত্রে নবদম্পতি স্বামীর কিংবা স্ত্রীর বাবার বাড়িতে থাকে না। উদ্দীপকের বাবর সাহেব তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিলেট শহরে বাস করেন। গঠন রীতি অনুযায়ী এটি একক পরিবারকে নির্দেশ করে। আবার বাবর সাহেব যেহেতু গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাস করেন অর্থাৎ নতুন জায়গায় বাস করেন সেহেতু এটি নয়াবাস পরিবারকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে একই সাথে একক এবং নয়াবাস পরিবারের চিত্র ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে লক্ষণীয়, বাবর সাহেব তার নিকটাত্মীয় অসুস্থ হলে সাহায্যের হাত বাড়ান। তার আত্মীয়-স্বজন মাঝে মাঝে তার বাসায় বেড়াতে আসে। তিনি যথাসাধ্য তাদের আপ্যায়নের চেষ্টা করেন। বাবর সাহেবের এমন কাজ জ্ঞাতিসম্পর্কের গুরুত্বকেই তুলে ধরে। সমাজবিজ্ঞানীদের মতানুসারে, আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকটজনের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতিসম্পর্ক। অর্থাৎ, জ্ঞাতির সাথে সম্পর্কই জ্ঞাতিসম্পর্ক। বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতিসম্পর্ক অত্যন্ত মজবুত ও দৃঢ়। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জ্ঞাতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে, আর্থিক সংকটে সহযোগিতা যেমন— সম্পত্তি ক্রয়-বিক্রয়, জমি বর্গা নেওয়া-দেওয়া, ঋণ আদান-প্রদান প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিরা সাহায্য করে থাকে। আবার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড যেমন- নির্বাচন বা জনকল্যাণমূলক কাজে জ্ঞাতিরাই প্রথমে এগিয়ে আসে। নেতৃত্ব সৃষ্টিতেও জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন— নির্বাচনের সময় যে প্রার্থীর জ্ঞাতি গোষ্ঠীর সংখ্যা বেশি সে সহজেই নির্বাচনে জয়লাভ করে। এছাড়াও স্বজনপ্রীতি, জাতীয়তাবোধ সৃষ্টির ক্ষেত্রেও জ্ঞাতিরা অনবদ্য অবদান রাখে। উপরের আলোচনা শেষে তাই বলা যায়, পারিবারিক, সামাজিক, আর্থিক ইত্যাদি কর্মকাণ্ডে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা অপরিসীম
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।