শেয়ারFacebookWhatsApp

বিবাহের গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: বিবাহ একটি গরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। যেকোনো সমাজের ভিত্তি সুদৃঢ় করতে, সামাজিক সংহতি বজায় রাখতে বিবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক সংগঠন সমাজে ঐক্য ও সংহতি সংরক্ষণের মূল চাবিকাঠি। বিবাহ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের সমাজজীবনে ঐক্য ও সংহতি বজায় থাকে। তাই বলা যায়, বিবাতেন গুরুত্ব অপরিসীম।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বিবাহের গুরুত্ব ব্যাখ্যা কর।

উদ্দীপক

শ্যামলপুর গ্রামে আরিফ চৌধুরীর বিশাল বাড়ি। তিন ছেলে, ছেলের বৌ ও নাতি-নাতনিদের নিয়ে বড় সংসার। এর মধ্যে সবসময় মেহমান এসেই থাকে। বিশাল বটবৃক্ষের ন্যায় তিনি সবাইকে ছায়া দিয়ে রেখেছেন। তার মেজো ছেলে স্ত্রীকে নিয়ে ঢাকায় এসে ব্যবসায় শুরু করে। ব্যবসার প্রথম দিকে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও বর্তমানে সে সফল ব্যবসায়ী।

উত্তর

একজন পুরুষ ও একজন নারীর মধ্যে বিবাহ সম্পাদিত হওয়ার রীতিই হলো একক বিবাহ।

উত্তর

বিবাহ একটি গরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। যেকোনো সমাজের ভিত্তি সুদৃঢ় করতে, সামাজিক সংহতি বজায় রাখতে বিবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক সংগঠন সমাজে ঐক্য ও সংহতি সংরক্ষণের মূল চাবিকাঠি। বিবাহ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের সমাজজীবনে ঐক্য ও সংহতি বজায় থাকে। তাই বলা যায়, বিবাতেন গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আরিফ চৌধুরীর পরিবার হলো গৌধ পরিবার। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। আর এ গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবারগুলো ঐতিহ্যগতভাবে যৌথ পরিবার। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। অন্যভাবে বলা যায়, যখন নববিবাহিত দম্পতি পৃথক বাসগৃহের পরিবর্তে একই পরিবারে বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি এবং কাজিনদের সাথে বসবাস শুরু করে তখন সে পরিবারকেই যৌথ পরিবার ব্যবস্থা বলা হয়ে থাকে। যৌথ পরিবার আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত পরিবার। তবে শহরাঞ্চলেও দু-চারটি যৌথ পরিবার যে দেখা যায় না তা কিন্তু নয়, শহরেও যৌথ পরিবারের অস্তিত্ব বিদ্যমান। তবে একথা স্বীকার করতে হবে যে, বর্তমানে আর্থিক দুরবস্থা, পেশাগত পরিবর্তন, সিলিংনীতি, সমাজ ও ব্যক্তিত্বের সংঘাত ইত্যাদি কারণে যৌথ পরিবারে ভাঙন দেখা দিয়েছে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, যৌথ পরিবারের সদস্যসংখ্যা বেশি। উদ্দীপকের আরিফ চৌধুরীর পরিবারেরও সদস্য সংখ্যা বেশি। তাই বলা যায়, আরিফ চৌধুরীর পরিবার হলো যৌথ পরিবার।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আরিফ চৌধুরীর মেজো ছেলের পরিবার হলো অণু পরিবার। বাংলাদেশের শহরাঞ্চলের পরিবারগুলো মূলত অণু পরিবার। যে পরিবার স্বামী-স্ত্রী এবং এক বা একাধিক সন্তানকে নিয়ে গঠিত হয় তাকে অণু পরিবার বা একক পরিবার বলা হয়। একক পরিবারের সদস্য সংখ্যা স্বামী-স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মধ্যে সীমিত থাকে। বর্তমান সমাজে এ ধরনের অণু পরিবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে নববিবাহিত দম্পতি তাদের দাম্পত্য জীবন এরকম অণু পরিবারেই গড়ে তোলে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী দর্শনের প্রভাবে বর্তমানে এ ধরনের পরিবার গড়ে উঠেছে। যৌথ পরিবার ভেঙে গড়ে তুলেছে আপন ভুবন। নব বিবাহিত দম্পতি উভয়ের পরিবার ত্যাগ করে স্বতন্ত্রভাবে বসবাস করে বলে এ পরিবারকে দম্পতিকেন্দ্রিক। পরিবারও বলা হয়ে থাকে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, শুধু শহরাঞ্চলে নয় বিভিন্ন কারণে গ্রাম্যসমাজেও অণু পরিবার দেখা যাচ্ছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।