শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সাকিবের পরিবারের ধরন ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের সাকিবের পরিবারটি একক পরিবার এবং একই সাথে নয়াবাস পরিবার। বর্তমানে সময়ে পুরো বিশ্বে সবচেয়ে জনপ্রিয় পরিবার ব্যবস্থা হচ্ছে একক বা অণু পরিবার। একজন স্বামী এবং একজন স্ত্রী নিয়ে এ ধরনের পরিবার গঠিত হয়। একক পরিবারে স্বামী-স্ত্রীর সন্তানাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। শিল্পায়ন, নগরায়ণ ও আধুনিকায়নের ফলে একক পরিবার ক্রমশ বিস্তার লাভ করেছে। গ্রামীণ সমাজের তুলনায় নগর সমাজে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি। সাধারণত যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। আবার বিয়ের পর যদি স্বামী-স্ত্রী নতুন কোনো জায়গায় গিয়ে আলাদা বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে। এক্ষেত্রে নবদম্পতি স্বামীর কিংবা স্ত্রীর বাবার বাড়িতে থাকে না। উদ্দীপকে লক্ষণীয়, রশিদ চৌধুরীর ছোট ছেলে সাকিব চাকুরিজীবী বাবা- মায়ের সাথে গ্রামে না থেকে স্ত্রী ও সন্তানসহ শহরে বাস করে। পূর্বোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সাকিবের পরিবারটি একক ও নয়াবাস পরিবার।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সাকিবের পরিবারের ধরন ব্যাখ্যা করো ।

উদ্দীপক

গ্রামের প্রভাবশালী ব্যক্তি রশিদ চৌধুরী নিজ পরিবার নিয়ে গর্ববোধ করেন। তিন ছেলে, ছেলে বউ, নাতি-নাতনী নিয়ে তার বৃহৎ পরিবার। প্রচুর জমিজমা থাকলেও সেসব বর্গাদাররা চাষাবাদ করে । তার ছেলেরা শিক্ষিত এবং গ্রামেই ব্যবসা-বাণিজ্য করে। তার এক ছেলের স্ত্রী শিক্ষক। অন্য ছেলের স্ত্রী স্থানীয় ইউপি মেম্বার। রশিদ চৌধুরীর ছোট ছেলে সাকিব তার চাকুরিজীবী স্ত্রী ও দুই সন্তানসহ শহরে বাস করেন।

Dhaka · 2018

উত্তর

ক্ষমতার ভিত্তিতে পরিবার দুই ধরনের।

উত্তর

সম্পত্তি নিজেদের মধ্যে রাখা এবং সন্তানদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে লেভিরেট বা ভ্রাতৃবধু বিবাহ বিশেষ গুরুত্বের দাবিদার। মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে লেভিরেট বিবাহ বলে। কোনো মহিলার স্বামী মারা গেলে আত্মীয়তার সম্পর্ক যাতে বিচ্ছিন্ন না হয় অথবা মৃত ব্যক্তির সম্পত্তি বিধবা মহিলাটি যাতে তার বাবা- মার সংসারে নিয়ে যেতে না পারে কিংবা মৃত ব্যক্তির যদি সন্তান বা উত্তরাধিকারী থাকে তাহলে সেই উত্তরাধিকারী যাতে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত থাকতে পারে সে উদ্দেশ্যে এ ধরনের বিবাহ সংঘটিত হয়। এ কারণে এ ধরনের বিবাহ কখনও কখনও পারিবারিক ও সামাজিক দিক থেকে বিশেষ গুরুত্ব রাখে।

উত্তর

উদ্দীপকের সাকিবের পরিবারটি একক পরিবার এবং একই সাথে নয়াবাস পরিবার। বর্তমানে সময়ে পুরো বিশ্বে সবচেয়ে জনপ্রিয় পরিবার ব্যবস্থা হচ্ছে একক বা অণু পরিবার। একজন স্বামী এবং একজন স্ত্রী নিয়ে এ ধরনের পরিবার গঠিত হয়। একক পরিবারে স্বামী-স্ত্রীর সন্তানাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। শিল্পায়ন, নগরায়ণ ও আধুনিকায়নের ফলে একক পরিবার ক্রমশ বিস্তার লাভ করেছে। গ্রামীণ সমাজের তুলনায় নগর সমাজে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি। সাধারণত যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। আবার বিয়ের পর যদি স্বামী-স্ত্রী নতুন কোনো জায়গায় গিয়ে আলাদা বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে। এক্ষেত্রে নবদম্পতি স্বামীর কিংবা স্ত্রীর বাবার বাড়িতে থাকে না। উদ্দীপকে লক্ষণীয়, রশিদ চৌধুরীর ছোট ছেলে সাকিব চাকুরিজীবী বাবা- মায়ের সাথে গ্রামে না থেকে স্ত্রী ও সন্তানসহ শহরে বাস করে। পূর্বোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সাকিবের পরিবারটি একক ও নয়াবাস পরিবার।

উত্তর

উদ্দীপকের রশীদ চৌধুরীর পরিবার একটি বর্ধিত পরিবার, যা সনাতন গ্রামীণ পরিবার থেকে ব্যতিক্রম। অণু পরিবারের বাড়তি রূপ হলো বর্ধিত পরিবার। বাংলাদেশের শহর ও গ্রাম এলাকায় এ ধরনের বহু পরিবার লক্ষ করা যায়। এ ধরনের পরিবারে সাধারণত স্বামী-স্ত্রী, তাদের সন্তানাদি ও নাতি-নাতনিসহ বসবাস করেন। মূলত দুই বা তিন পুরুষের পরিবার হলো বর্ধিত পরিবার। অন্যদিকে সনাতন বা যৌথ পরিবারে সাধারণত পিতা-মাতা তাদের বিবাহিত পুত্র-পুত্রবধূ, অবিবাহিত পুত্র-কন্যা, নাতি-নাতনি ও নিকটস্থ কিছু আত্মীয়-স্বজন নিয়ে বাস করেন। এ ধরনের পরিবারে সাধারণত তিনের অধিক প্রজন্ম বাস করে। উপরে আলোচিত যৌথ ও বর্ধিত পরিবার সম্পর্কিত তুলনামূলক আলোচনায় সহজেই প্রতীয়মান হয়, উদ্দীপকের রশীদ চৌধুরীর পরিবার বর্ধিত পরিবার। কারণ বর্ধিত পরিবার দুই বা তিন প্রজন্ম নিয়ে গঠিত, যেমনটি তার পরিবারে দেখা যায়। উপরের আলোচনা শেষে বলা যায়, রশীদ চৌধুরীর পরিবার গঠনগত দিক থেকে সনাতন বা যৌথ পরিবার থেকে ব্যতিক্রম।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।