উদ্দীপকে 'ক' যে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয় ব্যক্তি জীবনে উক্ত প্রতিষ্ঠানটির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' যে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয় তা হলো পরিবার। পরিবার নামক প্রতিষ্ঠান ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে বিবাহ। মানব সমাজের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। পৃথিবীতে এমন কোনো সমাজ নেই যেখানে পরিবার নামক এ প্রাথমিক সংগঠনটির অস্তিত্ব নেই। পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনের এক বিশ্বজনীন রূপ। পরিবার সমাজের প্রাথমিক ধাপ। উদ্দীপকের 'ক' অংশে পরিবারের কতিপয় বৈশিষ্ট্য উপস্থাপিত হয়েছে। পরিবারের মধ্যে মানুষ জন্মগ্রহণ করে এবং পরিবারই তার প্রাথমিক শিক্ষা কেন্দ্র। একটি শিশু তার প্রাথমিক শিক্ষা পরিবার থেকেই গ্রহণ করে। পরিবারের সদস্যদের মুখের ভাষায় সে কথা বলতে শিখে এবং পরিবারের মাধ্যমে তার সামাজিকীকরণ হয়। পরিবারেই মানুষ জৈবিক প্রয়োজন মেটায়। সন্তানাদির জনাদান ও লালন-পালনের ক্ষেত্রে যথেষ্ট সুস্পষ্ট ও স্থায়ী ভূমিকা পালন করে পরিবার। মোট কথা একটি শিশুর প্রাথমিক বেড়ে ওঠা ও বেঁচে থাকা পুরোপুরি পরিবারের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, ব্যক্তিজীবনে পরিবারের ভূমিকা ব্যাপক।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' যে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয় ব্যক্তি জীবনে উক্ত প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর