উদ্দীপকের 'খ'-এর বিষয়টি সনাক্ত কর এবং বাংলাদেশের সমাজের ক্ষেত্রে শেষ লাইনটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ'-এর বিষয়টি হলো বিবাহ প্রথা। উদ্দীপকের শেষ লাইনটি হলো বংশ রক্ষা, আত্মীয়তার বন্ধন মজবুত করা ও সম্পত্তি রক্ষায় এটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিবাহের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। সাধারণ ভাষায় বিবাহ বলতে বোঝায় একজন পুরুষ ও একজন নারীর মধ্যে সমাজ স্বীকৃত সম্পর্ক। পুরুষ ও নারীর সহজাত জৈবিক চাহিদাকে বিবাহ স্থায়ী পবিত্র বন্ধনে আবদ্ধ করে। বিবাহের মাধ্যমে মানুষ সংসার স্থাপন করে। স্বামী স্ত্রী একসাথে বসবাস করার বৈধতা পায়। অনেক সমাজবিজ্ঞান বিবাহকে সন্তান জন্মাদান ও পালনের চুক্তি বলেছেন। বিবাহের মাধ্যমে সন্তান জন্মদান বৈধতা পায়। স্বামী স্ত্রী হয় পিতা- মাতা। বিবাহ নারী ও পুরুষের বন্ধনকে আইন ও সমাজস্বীকৃত স্থায়ী সম্পর্ক হিসেবে ঘোষণা দেয় ও জন্ম নেওয়া সন্তানদের মাধ্যমে বংশ রক্ষা করা হয়। এ বিবাহের মাধ্যমে আত্মীয়তার বন্ধন মজবুত হয়। বিবাহ না থাকলে কারো সম্পদ রক্ষার কোনো শৃঙ্খলা থাকত না। মোটকথা বিবাহ সার্বজনীন প্রতিষ্ঠান, আর এই বিবাহের গুরুত্ব পৃথিবীর যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ'-এর বিষয়টি সনাক্ত কর এবং বাংলাদেশের সমাজের ক্ষেত্রে শে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর