উদ্দীপকে রাসেল ও লামিয়ার বিয়ের সাথে কোন ধরনের বিয়ের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাসেল ও লামিয়ার বিয়ের সাথে পাঠ্যবইয়ের ক্রস কাজিন বিবাহ ও প্যারালাল কাজিন বিবাহের মিল রয়েছে বলে আমি মনে করি। যে বিবাহ ব্যবস্থায় ফুফাতো-মামাতো ভাইবোনের মধ্যে বিবাহ সম্পন্ন হয় তাকে ক্রস কাজিন বিবাহ বলা হয়। উদ্দীপকের রহিম সাহেব তার ছেলে রাসেলকে তার বোনের মেয়ে রোমানার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে রাসেল ও রোমানা পরস্পর ফুফাতো ও মামাতো ভাইবোন হওয়ায় এদের মধ্যকার বিবাহকে ক্রস কাজিন বিবাহ বলা হয়। অন্যদিকে, প্যারালাল কাজিন বিবাহ বলতে চাচাতো বা খালাতো ভাইবোনের মধ্যকার সংঘটিত বিবাহকে বোঝায়। আর উদ্দীপকের রহিম সাহেব ও তার স্ত্রী তাদের মেয়ে লামিয়াকে রহিম সাহেবের স্ত্রীর বোনের ছেলে তারেকের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে লামিয়া ও তারেক পরস্পর খালাতো ভাইবোন। সুতরাং তাদের মধ্যকার বিবাহকে প্যারালাল কাজিন বিবাহ বলা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রাসেল ও লামিয়ার বিয়ের সাথে কোন ধরনের বিয়ের মিল আছে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর