উদ্দীপকে কামাল সাহেব আত্মীয়তার মাধ্যমে যে সুবিধাগুলো পেয়েছেন এছাড়াও আর কী কী সুবিধা আছে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের কামাল সাহেব আত্মীয়তার মাধ্যমে ছেলেকে চাকরি পাইয়েছেন। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেই কামাল সাহেব তার বেকার ছেলের কর্মসংস্থানের সুযোগ করেছেন। নতুন আত্মীয়দের সংস্পর্শে তার মনোবল এখন অনেক উঁচুতে। এ সুবিধাগুলো ছাড়াও আত্মীয়তার আরও অনেক সুবিধা রয়েছে বলে আমি মনে করি। প্রথমত, অর্থনীতির ক্ষেত্রে আত্মীয়তার ভূমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ। সম্পত্তি ক্রয়-বিক্রয়, জমি বা অন্যান্য সম্পদ বন্ধক রাখা, জমি বর্গা চাষ ইত্যাদি ক্ষেত্রে আত্মীয়দের মধ্যে পারস্পরিক লেনদেন হয়ে থাকে। কৃষিকাজে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ দিয়ে আত্মীয়-স্বজনরা সাহায্য করে থাকে। এছাড়া চাকরি, ব্যবসার ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রভৃতি ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, রাজনৈতিক ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত আত্মীয়রা নির্বাচনের সময় তাদের অন্য আত্মীয় প্রার্থীর পক্ষে কাজ করে নির্বাচনে জয়লাভে অগ্রণী ভূমিকা পালন করে। তৃতীয়ত, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদি আত্মীয়দের ছাড়া অসম্পূর্ণ মনে হয়। যেমন- একটি শিশু জন্মের সময় প্রসূতির সেবায় আত্মীয়রা এগিয়ে আসে, পরে শিশুর নামকরণ, আকিকা ইত্যাদি সব অনুষ্ঠানে আত্মীয়রাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবাহের কনে দেখা থেকে শুরু করে বিবাহের সকল অনুষ্ঠানে আত্মীয়রা সক্রিয় সহযোগিতা করে। চতুর্থত, পরিবার ও সামাজিক জীবনে মানুষ হরহামেশাই নানাবিধ সংকটে পতিত হয়। আর্থিক সংকট, অসুস্থতা, মৃত্যু ইত্যাদি সংকটকালীন পরিস্থিতিতে আত্মীয়রা সাহায্য করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কামাল সাহেব আত্মীয়তার মাধ্যমে যে সুবিধাগুলো পেয়েছেন এছাড়াও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর