উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে'?' চিহ্নিত স্থানটি সমাজবিজ্ঞানের জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়কে নির্দেশ করে। জ্ঞাতিসম্পর্ক বলতে রক্ত, বিবাহ, কল্পনা, বন্ধুত্ব, দত্তক গ্রহণ ইত্যাদি বন্ধনসূত্রে আবদ্ধ ব্যক্তিদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কে বোঝায়। বাংলাদেশে চার ধরনের জ্ঞাতি সম্পর্কের উপস্থিতি লক্ষ করা যায়। যথা- ১. জৈবিক বন্ধন বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি সম্পর্ক; ২. বৈবাহিক বন্ধন; ৩. কাল্পনিক বন্ধন এবং ৪. প্রথাগত বন্ধন। আর উদ্দীপকে এই চার ধরনের জ্ঞাতি সম্পর্কের উল্লেখ রয়েছে। উদ্দীপকে উল্লেখকৃত * মামা, কাকা হলো রক্তসম্পর্কীয় জ্ঞাতি, দেবর/ভাসুর বৈবাহিক জ্ঞাতি, মিতা, সই হলো প্রথাগত বন্ধন এর জ্ঞাতি, বেয়াই, বিয়াইন হলো বৈবাহিক জ্ঞাতি, পালকপুত্র, পালক কন্যা হলো কাল্পনিক কন্ধন জাতি। বাংলাদেশের জ্ঞাতি সম্পর্কের অধিকাংশ রক্তসম্পর্কীয় জ্ঞাতি যা রক্তসম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত'। যেমন- দাদা-পিতা-ছেলে সম্পর্ক রক্তসম্পর্কীয় জ্ঞাতি। বিয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত সম্পর্ককে বৈবাহিক জ্ঞাতি বলে যেমন- স্বামী-স্ত্রী, দেবর-ভাসুর। রক্ত বা বৈবাহিক সূত্রে এ আবন্ধ নয় এরূপ ব্যক্তিদের সাথে আমরা জ্ঞাতিদের মত আচরণ করলে সেটিকে কাল্পনিক জ্ঞাতি বলে। যেমন- পালক পুত্র/কন্যা। অনেক সময় আমরা প্রতিবেশীদের সাথে বা, চেনা পরিচিতদের সাথে জাতি সম্পর্কের মতো আচরণ করি। আর তাকে প্রথাগত বন্ধনের জ্ঞাতি বলে। অতএব বলা যায়, সমাজবিজ্ঞানের জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়টি উদ্দীপকে নির্দেশিত হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়কে নির্দেশ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর