পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখতে ঘটনা-২ এর বিবাহ রীতির অবদান রয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা ২-এ সর্বশেষ বিবাহরীতি হলো সরোরেট। এ প্রথায় মৃত স্ত্রীর ছোট বোনকে বিয়ে করা হয়। স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলে। ঘটনা ২-এ মতিন সাহেব স্ত্রীর মৃত্যুর পর সদ্যজাত শিশুর নিরাপত্তার কথা ভেবে শ্যালিকাকে বিবাহ করেছেন। এ বিবাহে তার পরিবার ও আত্মীয়-স্বজনেরও সম্মতি ছিল। এ বিবাহ রীতিটির মুখ্য উদ্দেশ্য হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তবে মৃত বোনের সন্তানের লালন- পালনের জন্যও এ ধরনের বিবাহ সংঘটিত হয়ে থাকে। সরোরেট বিবাহ উভয় পক্ষের পূর্ণ সম্মতিতেই অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত স্ত্রী যদি কোনো নাবালক সন্তান রেখে যায় এবং স্বামী ও স্ত্রী পক্ষের আত্মীয়রা সম্পর্কটাকে নন্ট হতে দিতে না চায় তাহলে সরোরেট প্রথাই উৎকৃষ্ট বলে বিবেচিত হয়। সরোরেট বিবাহ পদ্ধতি একটি সমাধানমূলক বিবাহ পদ্ধতি। নানা কারণে বরের স্ত্রী মারা যেতে পারে। সেক্ষেত্রে সন্তান যদি থাকে এবং অন্য-জায়গায় যদি বিবাহ করা হয় তবে স্বরের সন্তানের প্রতি নবাগত স্ত্রীর কোনো লক্ষ নাও থাকতে পারে। অথবা গভীরভাবে নবাগত স্ত্রী বরের সন্তানদেরকে লালন-পালন, আদর- যত্ন ইত্যাদি দায়-দায়িত্ব নাও নিতে পারে। এতে পারিবারিক অশান্তি। সৃষ্টি হতে পারে। অন্যদিকে স্ত্রীর ছোট বোন হওয়ায় বোনের সন্তানদের প্রতি তার আদর-যত্ন বিরাজমান থাকে। তাই এ পদ্ধতির বিবাহে বরের বেশি লাভ হয়। তাই বলা যায়, ঘটনা ২-এর বিবাহ রীতিটি পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখতে ঘটনা-২ এর বিবাহ রীতির অবদান রয়েছে- ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর