উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত স্থানের জন্য কোন প্রত্যয়টি প্রযোজ্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত স্থানে 'জ্ঞাতিসম্পর্ক' প্রত্যয়টি প্রযোজ্য। সমাজবিজ্ঞানীদের মতানুসারে, আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকটজনের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতিসম্পর্ক। অর্থাৎ, জ্ঞাতির সাথে সম্পর্কই জ্ঞাতিসম্পর্ক। বাংলাদেশের সমাজজীবনে জ্ঞাতিসম্পর্ক অত্যন্ত মজবুত ও দৃঢ়। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জ্ঞাতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে, আর্থিক সংকটে সহযোগিতা যেমন- সম্পত্তি ক্রয়-বিক্রয়, জমি বর্গা নেওয়া-দেওয়া, ঋণ আদান-প্রদান প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিরা সাহায্য করে থাকে। আবার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড যেমন- নির্বাচন বা জনকল্যাণমূলক কাজে জ্ঞাতিরাই প্রথমে এগিয়ে আসে। নেতৃত্ব সৃষ্টিতেও জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন- নির্বাচনের সময় যে প্রার্থীর জ্ঞাতি গোষ্ঠীর সংখ্যা বেশি সে সহজেই নির্বাচনে জয়লাভ করে। এছাড়াও স্বজনপ্রীতি, জাতীয়তাবোধ সৃষ্টির ক্ষেত্রেও জ্ঞাতিরা অনবদ্য অবদান রাখে। উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত স্থানের চারপাশে যেসকল নির্দেশকসমূহ উল্লেখ আছে তা উপরে আলোচিত জ্ঞাতিসম্পর্কের বিভিন্ন কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে, 'A [গণিত] চিহ্নিত স্থানে জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়টি প্রযোজ্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A চিহ্নিত স্থানের জন্য কোন প্রত্যয়টি প্রযোজ্য? ব্যাখ্যা কর।
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর