'A [গণিত] চিহ্নিত প্রত্যয়ের কোন কাজটি আমলাতন্ত্রকে প্রভাবিত করতে পারে? বাংলাদেশের সমাজের প্রেক্ষিতে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত প্রত্যয় তথা জ্ঞাতিসম্পর্কের যে সকল বৈশিষ্ট্য বা কাজ উল্লেখ করা হয়েছে তার মধ্যে স্বজনপ্রীতি আমলাতন্ত্রকে প্রভাবিত করতে পারে। নিচে বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে বিষয়টি আলোচনা করা হলো- বাংলাদেশে জ্ঞাতিসম্পর্ক অত্যন্ত মজবুত ও দৃঢ়। বিশেষ করে গ্রামীণ জীবনে জ্ঞাতিসম্পর্কের বন্ধন খুবই শক্ত। জ্ঞাতিরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে জ্ঞাতিতে জ্ঞাতিতে যে স্বজনপ্রীতি সৃষ্টি হয় তা আর্থ- সামাজিকসহ সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আইন, বিচার ও প্রশাসনিক ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্ক এক অঘোষিত বাধার সৃষ্টি। উদাহরণস্বরূপ বলা যায়- বিচারক যদি কোনো আসামীর আত্মীয় হন তাহলে তিনি বিচারের ক্ষেত্রে যে কোনো ধরনের আইনের ফাঁক খুজতে থাকেন, যাতে তার জ্ঞাতি সম্ভাব্য শাস্তি থেকে রক্ষা পায়। আবার সরকারি চাকরি লাভের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস, যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অযোগ্য জ্ঞাতিকে নিয়োগ দান, স্রেফ জ্ঞাতি হওয়ার কারণে অযোগ্য প্রার্থীকে নির্বাচনে মনোয়ন দান, আত্মীয়তার ওপর ভিত্তি করে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে বসানো ইত্যাদি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বজনপ্রীতির মাধ্যমে আমলাতন্ত্রকে প্রভাবিত করার কিছু উদাহরণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
'A চিহ্নিত প্রত্যয়ের কোন কাজটি আমলাতন্ত্রকে প্রভাবিত করতে পারে? বা…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর