শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মামুনের পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের মামুনের পরিবারটি বিবাহ-উত্তর, বসবাসের ভিত্তিতে নয়াবাস পরিবার এবং আকারের ভিত্তিতে একক পরিবার। নববিবাহিত দম্পতি বিবাহের পর যখন স্বামীর পিতার গৃহে কিংবা স্ত্রীর পিতার গৃহে গমন না করে নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করে যে পরিবার গড়ে তোলে তাকে নয়াবাস পরিবার হিসেবে আখ্যায়িত করা হয়। উদ্দীপকের মামুন বিয়ে করে নতুন বউকে নিয়ে আলাদাভাবে বসবাস শুরু করায় মামুনের পরিবারটি নয়াবাস পরিবার। আবার, যে পরিবার স্বামী-স্ত্রী এবং এক বা একাধিক সন্তানকে নিয়ে গঠিত হয় তাকে অণু পরিবার বা একক পরিবার বলে। নব বিবাহিত দম্পতি উভয়ের পরিবার ত্যাগ করে স্বতন্ত্রভাবে বসবাস করে বলে এ পরিবারকে দম্পতিকেন্দ্রিক পরিবারও বলা হয়ে থাকে। আর এ অর্থে মামুনের পরিবারটি একক বা দম্পতিকেন্দ্রিক বা অণু পরিবার।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে মামুনের পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

গ্রামীণ সচ্ছল কৃষক রতন মিয়া তার তিন ছেলে, বড় দুই ছেলের বউ ও নাতি-নাতনী নিয়ে বেশ আনন্দেই ছিলেন। কয়েক বছর পর বড় ছেলে একটি পোশাক শিল্পে এবং মেজো ছেলে একই প্রাইভেট ফার্মে চাকরি পেয়ে স্ত্রী-সন্তানসহ শহরে পাড়ি জমায়। ছোট ছেলে মামুন ছোটখাটো ব্যবসায় করে। ব্যবসার প্রয়োজনে প্রায়ই তাকে শহরে যেতে হয়। কিছুদিন আগে বিয়ে করে নতুন বউ নিয়ে সে শহরে গিয়ে বসবাস শুরু করে। ঢাকা,২০১৬

উত্তর

উঁচু বর্ণের পাত্রের সাথে নীচু বর্ণের পাত্রীর বিবাহ হলো অনুলোম বিবাহ।

উত্তর

নগরে দেশের নানা স্থান থেকে অনেক অজানা লোকজন এসে বসবাস শুরু করেন। ফলে নগরজীবনে পাতানো অথবা কর্মস্থলে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্কই তখন জ্ঞাতিপ্রথার মতো কাজ করে। শহরে জ্ঞাতিসম্পর্ক মূলত স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে। ব্যক্তি তার নিজস্ব স্বার্থের কারণে অন্যের সাথে জ্ঞাতিবন্ধনে আবদ্ধ হয়। যদিও তা অধিকাংশ ক্ষেত্রে কাল্পনিক ও প্রথাগত জ্ঞাতিসম্পর্ক হয়ে থাকে। তাছাড়া শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ফলে অন্যকে নিয়ে ভাবার মতো সময় তাদের হয় না। ফলে নগরসমাজে জ্ঞাতিসম্পর্ক কিছুটা শিথিল প্রকৃতির হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের মামুনের পরিবারটি বিবাহ-উত্তর, বসবাসের ভিত্তিতে নয়াবাস পরিবার এবং আকারের ভিত্তিতে একক পরিবার। নববিবাহিত দম্পতি বিবাহের পর যখন স্বামীর পিতার গৃহে কিংবা স্ত্রীর পিতার গৃহে গমন না করে নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করে যে পরিবার গড়ে তোলে তাকে নয়াবাস পরিবার হিসেবে আখ্যায়িত করা হয়। উদ্দীপকের মামুন বিয়ে করে নতুন বউকে নিয়ে আলাদাভাবে বসবাস শুরু করায় মামুনের পরিবারটি নয়াবাস পরিবার। আবার, যে পরিবার স্বামী-স্ত্রী এবং এক বা একাধিক সন্তানকে নিয়ে গঠিত হয় তাকে অণু পরিবার বা একক পরিবার বলে। নব বিবাহিত দম্পতি উভয়ের পরিবার ত্যাগ করে স্বতন্ত্রভাবে বসবাস করে বলে এ পরিবারকে দম্পতিকেন্দ্রিক পরিবারও বলা হয়ে থাকে। আর এ অর্থে মামুনের পরিবারটি একক বা দম্পতিকেন্দ্রিক বা অণু পরিবার।

উত্তর

উদ্দীপকে রতন মিয়ার পরিবারটি হলো যৌথ পরিবার। যৌথ পরিবার বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত পরিবার। কিন্তু নানা কারণে এ পরিবারের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন হচ্ছে এবং যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। দারিদ্র্যতা ও শ্রমবিভাজনের সৃষ্টি হওয়ায় অনেকে কৃষিকাজ ছেড়ে ভিন্ন কাজে ও পেশায় প্রশিক্ষণ নিয়ে অন্যত্র কাজের সন্ধানে ছুটতে থাকে। যৌথ পরিবার ছেড়ে নতুন কর্মস্থলে নতুন করে বসবাস করতে থাকে এতে যৌথ পরিবারে ভাঙন দেখা দেয়। নগরায়ণ ও শিল্পায়নের ফলেও যৌথ পরিবারে ভাঙন দেখা দেয়। নগর-বন্দর গড়ে ওঠা এবং শিক্ষা ও কারখানার বিকাশের ফলে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হয়। ফলে গ্রামীণ যৌথ পরিবারের যুব ও মধ্যবয়সী সদস্যরা গ্রাম ছেড়ে কাজের সন্ধানে নগরে চলে আসে এবং নগরেই স্থায়িভাবে বসবাস শুরু করে। এর ফলে গ্রামের যৌথ পরিবারে ভাঙন ত্বরান্বিত হতে থাকে। তাছাড়া শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত পর্যায়ে উন্নয়ন ভাবনা ভাবতে শুরু করেছে এবং আগের তুলনায় মানুষ ক্রমশ অতিশয় বৈষয়িক হয়ে পড়ছে। ব্যক্তি হিসেবে প্রত্যেকে স্বাধীন চিন্তা-ভাবনা করতে ভালোবাসে। যৌথ পরিবারে ব্যক্তির স্বকীয় চিন্তা ও কর্ম খানিকটা সীমিত। তাই ব্যক্তি স্বাতন্ত্রবাদী ধ্যান-ধারণা যৌথ পরিবারে ভাঙন ডেকে আনে। তাছাড়া পারিবারিক জীবনে অনেক সময় আর্থিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণে কলহ ও দ্বন্দ্ব-সংঘাত দেখা দেয়। এসব কলহ যৌথ পরিবারে ভাঙন ডেকে আনে। তাই বলা যায়, রতন মিয়ার পরিবারটি নগরায়ণ ও শিল্পায়ণের প্রভাব, আর্থিক দুরাবস্থা, পেশাগত পরিবর্তন, শ্রম. বিভাজন, সম্পত্তি সিলিং নীতি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, পারিবারিক কলহ ও দ্বন্দ্ব-সংঘাত, ব্যক্তিগত পর্যায়ে উন্নয়ন ভাবনা প্রভৃতি কারণে ভেগে যাচ্ছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।