সিফাত সাহেবের যৌথ পরিবার ভেঙে যাওয়ার একমাত্র কারণ কোনটি বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: সিফাত সাহেবের যৌথ পরিবার ভেঙে যাওয়ার একমাত্র কারণ হিসেবে আমি শিল্পায়ন ও নগরায়ণকে দায়ী করব। শিল্পায়ন ও নগরায়ণের ফলে শহরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় গ্রামের শিক্ষিত জনগোষ্ঠী কর্মসংস্থানের আশায় শহরমুখী হচ্ছে। এছাড়াও গ্রামীন সমাজজীবনের তুলনায় শহর সমাজজীবনে সুযোগ-সুবিধা বেশি থাকায় মানুষ গ্রামের পরিবার পরিজন ছেড়ে শহরমুখী হচ্ছে। গ্রামীন যৌথ পরিবারে ব্যক্তির স্বাধীন ও স্বকীয় চিন্তাকর্ম বেশ খানিকটা সীমিত। তাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধ্যান-ধারণার কারণেও অনেকে শহরমুখী হয়ে থাকে যা মূলত শিল্পায়ন ও নগরায়ণের ফল। উদ্দীপকের সিফাত সাহেব শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি তার বন্ধু মিরাজের সহযোগিতায় তার তিনভাইকে শহরে এনে মোটা বেতনের চাকরির ব্যবস্থা করে দেন। শিল্পায়ন ও নগরায়নের ফলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হওয়ায় তিনি তার ভাইদের শহরে কাজের ব্যবস্থা করে দিতে সক্ষম হন। সুতরাং উপরে আলোচিত প্রেক্ষাপটের ভিত্তিতে বলা যায়, সিফাত সাহেবের যৌথ পরিবার ভেঙে যাওয়ার পেছনে শিল্পায়ন ও নগরায়ণ দায়ী।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সিফাত সাহেবের যৌথ পরিবার ভেঙে যাওয়ার একমাত্র কারণ কোনটি বলে তুমি মন…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর