বিশ্বজিৎ বাবু বাংলাদেশের সমাজজীবনে কিসের গুরুত্ব অনুধাবন করেছেন? তার ব্যাখ্যা দাও।
উত্তর: বিশ্বজিৎ বাবু বাংলাদেশের সমাজজীবনে বিবাহের গুরুত্ব অনুধাবন করেছেন। বিবাহের মাধ্যমে মাতা-পিতা বৈধ সন্তান প্রসব করে। তাই অনাচার আর অবৈধ যৌনাচারের কলুষতা থেকে সমাজকে রক্ষা করে সুন্দর স্বাভাবিক ও সামাজিক জীবন পরিচালনায় বিবাহের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। বিবাহ ব্যক্তির যৌনক্ষুধা নিবারণ করে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বিবাহের গুরুত্ব আরও ব্যাপক। বিবাহ ছাড়া সন্তান জন্ম নিলে তাকে জারজ বা অবৈধ সন্তান বলা হয়। বিবাহ এক্ষেত্রে সমাজ স্বীকৃতির মাধ্যমে অবৈধ যৌন আচরণ থেকে ব্যক্তিকে রক্ষা করে। বিবাহ সামাজিক শৃঙ্খলা আনয়ন করে। বিবাহের অন্যতম একটি সামাজিক গুরুত্ব হলো এটি মানব শিশুকে সমাজ স্বীকৃত বা সামাজিক পিতা বা মাতা দান করে। কোনো শিশুর সমাজ স্বীকৃত পিতা বা মাতা না থাকলে ওই শিশু পিতা বা মাতা কারও বংশেরই সদস্য হতে পারে না, বরং সেই সন্তান সমাজে 'জারজ' সন্তান হিসেবে পরিচিত হয়। বাংলাদেশের গ্রামীণ সমাজে লোকাচারের উপস্থিতি খুবই শক্তিশালী। বিবাহ প্রথা গ্রামীণ সমাজের ছেলেমেয়েদের লোকাচারের কলঙ্ক থেকে রক্ষা করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বিশ্বজিৎ বাবু বাংলাদেশের সমাজজীবনে কিসের গুরুত্ব অনুধাবন করেছেন? তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর