উদ্দীপকের আলোকে বলা যায়, অবৈধ যৌনাচার নৈতিক অধঃপতনের সূচনা করে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের আলোকে বলা যায়, অবৈধ যৌনাচার নৈতিক অধঃপতনের সূচনা করে। কারণ বিশ্বজিৎ বাবুর মতে যুবক শ্রেণি এখন নানাভাবে অনৈতিক কাজে লিপ্ত, যা যুবসমাজের অধঃপতনের সূচনা করে। আধুনিক প্রযুক্তির কারণে এদেশের যুবসমাজ অবৈধ যৌনাচারের দিকে ঝুঁকে পড়ছে দিন দিন। এরকম দৈহিক কামনার বিকৃতি সমাজের নৈতিক অধঃপতনের সূচনা করে। সুতরাং মানুষের ব্যক্তিগত এবং সমাজের বৃহত্তম কল্যাণের জন্য বিবাহের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহ পারিবারিক জীবনকে দৃঢ় করে এবং স্থায়িত্ব দান করে। বিবাহ মানুষের জীবনের শূন্যতা পূরণ, করে এবং নিরাপত্তা দান করে। এর মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি হয়। দার্শনিক উইল ডুরান্ট বিবাহকে সকল প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে মৌলিক প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন। অবৈধ যৌনাচারের ফলে ব্যক্তিজীবনেও অশান্তি ও অস্থিরতা বিরাজ করে। ব্যক্তি তার পারিবারিক ও সামাজিক জীবনে হেয় হয়। তার সামাজিক মর্যাদা থাকে না। সমাজে সে প্রতিষ্ঠিত হতে পারে না। তাই অবৈধ যৌনাচার একটি অনৈতিক কাজ। অবৈধ যৌনাচারের কারণে সামাজিক ও পারিবারিক শৃঙ্খলা নষ্ট হয়। পরিবারে নামে গভীর অশান্তি। সমাজ হয়ে ওঠে অশান্ত। সুতরাং অবৈধ যৌনাচার হতে নিজেকে রক্ষা করে অনৈতিক কাজ থেকে বিরত থাকা উচিত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বলা যায়, অবৈধ যৌনাচার নৈতিক অধঃপতনের সূচনা করে মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর