ইকবাল মাহমুদ একের অধিক স্ত্রী গ্রহণ করলে যে ধরনের বিবাহ সম্পাদিত হবে তার মূল্যায়ন কর।
উত্তর: ইকবাল মাহমুদ একের অধিক স্ত্রী গ্রহণ করলে যে ধরনের বিবাহ। সম্পাদিত হবে তা হলো বহু স্ত্রী বিবাহ। যেকোনো কারণে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করাকে বহু স্ত্রী বিবাহ বলে। স্ত্রীর মৃত্যুর পর বা বিবাহ বিচ্ছেদের মাধ্যমে ত্যাগ করে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার ঘটনাকে বহু স্ত্রী বিবাহ বলে। ইসলাম ধর্মে বিশেষ করে কোনো স্বামী যদি চারটি স্ত্রী গ্রহণ করার আর্থিক যোগ্যতা পোষণ করে এবং সংসারে সেটার প্রয়োজন দেখা দেয় তবে স্ত্রীদের সাথে সর্বতোভাবে সমান আচরণ করার কঠিন শর্তে চারটি পর্যন্ত স্ত্রী গ্রহণ করার অনুমতি রয়েছে। শর্তটি পূরণ করা অসম্ভব হলে একটি মাত্র বিবাহই করা উচিত। তবে শিক্ষার প্রসার এবং অর্থনৈতিক সামর্থ্য না থাকায় বহু স্ত্রী বিবাহ প্রথা বর্তমানে কমে গেছে। কিছু কিছু পুরুষ একটি স্ত্রী বিবাহ করে না চালাতে পেরে প্রথম স্ত্রীকে না জানিয়ে অন্যত্র গিয়ে আরেক বিবাহ করছে, যা আইনগত অপরাধ। বাংলাদেশের বৈবাহিক আইনে বলা হয়েছে, প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে স্বামী দ্বিতীয় স্ত্রীয় গ্রহণ করতে পারবে না। এ নিষেধ অমান্য করলে প্রথম স্ত্রী আইনের আশ্রয় নিতে পারবে। বর্তমানে তাই বহু স্ত্রী গ্রহণের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ধর্মীয়ভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলাম ধর্ম মূলত এক বিবাহের কথাই বলে। কারণ চারটি বিবাহ করলে চারজন স্ত্রীর ভরণ- : পোষণ ও আনুষঙ্গিক জিনিসপত্র ও চাহিদা পূরণ করা মূলত সকল পুরুষের ক্ষেত্রে প্রায় অসম্ভব। এদেশে খুব অল্প পুরুষই আছে, যারা তাঁদের জন্য চারজন স্ত্রী গ্রহণ করে উক্ত স্ত্রীদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম। এছাড়া অধিক বিবাহ পারিবারিক ও সামাজিক অশান্তিরও কারণ। তদুপরি খাদ্য ও নিরাপত্তা এবং বাসস্থানের সংকুলান ইত্যাদি নিশ্চিত করা স্বামীদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়।। সুতরাং আমরা বলতে পারি, একের অধিক বিবাহ বা স্ত্রী গ্রহণ করলে বহু স্ত্রী বিবাহ সম্পাদিত হবে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ইকবাল মাহমুদ একের অধিক স্ত্রী গ্রহণ করলে যে ধরনের বিবাহ সম্পাদিত হব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর