আরত আলীর পরিবারে বাংলাদেশের কোন সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তার ব্যাখ্যা দাও।
উত্তর: আরত আলীর পরিবারে বাংলাদেশের গ্রামীণ সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য ফুটে উঠেছে। বাংলাদেশের গ্রামীণ সমাজ কৃষিপ্রধান। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। গ্রামে সামাজিক রীতিনীতির বাইরে কেউ কোনো কাজ করতে পারে না। ব্যক্তি গ্রামীণ সমাজের পরিবার থেকেই নেতৃত্বদানের গুণাবলি অর্জন করে। পরিবার শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে থাকে। নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেয়। গ্রামীণ সমাজের পরিবারগুলোতে পরিবারিক বন্ধন খুবই সুদৃঢ়। এখান থেকে সন্তান বড়দের শ্রদ্ধা ও মান্য করার মাধ্যমে উত্তম মানুষ হিসেবে গড়ে ওঠে। গ্রামীণ সমাজের পরিবারগুলো মূলত যৌথ পরিবারভিত্তিক অর্থাৎ এখানকার পরিবারগুলোতে বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি সকলে একসাথে এবং এক পরিবারে বসবাস করতে দেখা যায়। এ সমাজে পরিবারের পারিবারিক বন্ধন খুবই সুদৃঢ় হয়। ব্যক্তি তার পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য বিনা স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে। গ্রামীণ সমাজের পরিবারের প্রধান বৈশিষ্ট্য হলো সব কয়টি পরিবার দৃঢ়ভাবে সামাজিক রীতিনীতি মেনে চলে। সামাজিক রীতিনীতির বাইরে কোনো সদস্য কাজ করতে পারে না। ধর্মও এ সমাজের পরিবারগুলোতে যথেষ্ট প্রভাব বিস্তার করে। ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে। ব্যক্তি নিজেকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখে। যৌথ পরিবার প্রথা গ্রামীণ সমাজের ঐতিহ্যের অংশ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আরত আলীর পরিবারে বাংলাদেশের কোন সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য ফুটে উঠে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর