আকারের ভিত্তিতে ফজলু মিয়ার পরিবার থেকে আরেক ধরনের পরিবারও বাংলাদেশে লক্ষণীয় বিশ্লেষণ কর।
উত্তর: আকারের ভিত্তিতে ফজলু মিয়ার পরিবার থেকে আরেক ধরনের পরিবারও লক্ষণীয় তা হলো অণু পরিবার। যে পরিবার শুধুমাত্র স্বামী-স্ত্রী, সন্তানদের নিয়ে গড়ে ওঠে তাকে অণু পরিবার বলে। একক পরিবারের সদস্য সংখ্যা স্বামী-স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মধ্যে সীমিত। বর্তমান সমাজে একক পরিবার জনপ্রিয়। বিশেষ করে শহরে একক পরিবার বেশি। যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে উঠছে। নববিবাহিত দম্পত্তি এককভাবে বসবাস করে একক পরিবার গড়ে তোলে। বাংলাদেশের পৌর এবং শহরাঞ্চলে একক পরিবারের আধিক্য দেখা করা যায়। সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক শান্তির জন্য অণু পরিবার জরুরি। এ পরিবারের সদস্য সংখ্যা কম বলে সন্তানদের লালন পালনে সমস্যা হয় না। পারিবারিক ব্যয় নির্বাহ করা সহজ হয়। সামাজিক দায়-দায়িত্ব সহজে পালন করা যায়। পারিবারিক দায়-দায়িত্ব কম থাকে। অর্থনৈতিকভাবে পরিবারের ব্যয় সহজভাবে নির্বাহ করা যায়। বাংলাদেশে পূর্বে যৌথ পরিবার প্রথা বেশি ছিল। যৌথ পরিবারের একই সাথে মাতা-পিতা, ভাইবোন তাদের ছেলেমেয়ে বসবাস করত। বর্তমানে যৌথ পরিবার প্রথা কমে আসছে। অণু পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অণু পরিবারই সংখ্যাগরিষ্ঠ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আকারের ভিত্তিতে ফজলু মিয়ার পরিবার থেকে আরেক ধরনের পরিবারও বাংলাদেশে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর