উদ্দীপকে উল্লিখিত মইন ও লতিফের বিবাহ কোন ধরনের ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মইনের বিবাহ প্যারালাল কাজিন আর লতিফের বিবাহ ক্রসকাজিন বিবাহের অন্তর্ভুক্ত। বিবাহ সমাজের একটি গুরুত্ব প্রত্যয়। সমাজভেদে বিবাহের নানাবিধ ধরন পরিলক্ষিত হয়। আমাদের সমাজে প্যারালাল কাজিন ও ক্রস কাজিন বিবাহ প্রচলিত আছে। প্যারালাল কাজিন বলতে চাচাত ভাইবোন বা খালাত ভাইবোনকে বোঝায়। সহজ কথায় একই লিঙ্গের ভাই বা বোনের সন্তানেরা প্যারালাল কাজিন। আর এ প্যারালাল কাজিনদের মধ্যে বিবাহ সংঘটিত হলে সেটি প্যারালাল কাজিন বিবাহ। অন্যদিকে বিপরীত লিঙ্গের ভাইবোনের সন্তানেরা ক্রস কাজিন। যেমন মামাত ভাই বা বোন, ফুফাতো ভাই বা বোন। আর এ সম্পর্কের মধ্যে বিবাহ সংঘটিত হলে সেটিকে ক্রস কাজিন বিবাহ বলা হয়। আমরা উদ্দীপকে লক্ষ করি, মইন চাচাতো বোনকে বিয়ে করে, যা স্পষ্টতই প্যারালাল কাজিন বিয়ের অন্তর্ভুক্ত। আর লতিফ তার মামাতো বোনকে বিয়ে করে, যা ক্রস কাজিন বিবাহের অন্তর্ভুক্ত।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মইন ও লতিফের বিবাহ কোন ধরনের ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর