আমাদের দেশে এ ধরনের সম্পর্কের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: আমাদের দেশে এ ধরনের সম্পর্কে তথা জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব অপরিসীম। বাঙালিদের আবহমান কালের সমাজ ব্যবস্থায় জ্ঞাতি সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হলো জ্ঞাতি সম্পর্ক। এখানকার সমাজের ভিত্তিই গড়ে উঠেছে জ্ঞাতি সম্পর্কের ওপর। আচার-অনুষ্ঠান, বিবাহ, জন্ম, মৃত্যু এককথায় একজন মানুষের জীবনের সবকিছুই জ্ঞাতিসম্পর্ককে কেন্দ্র করে। আমরা উদ্দীপকে লক্ষ করি, জলিল সাহেবের বড় ছেলের বিয়ে সংগঠিত হয়েছে মূলত তার জ্ঞাতিসম্পর্কের লোকদের কেন্দ্র করে। এভাবে আমাদের পুরো সামাজিক কাঠামোতেই এ সম্পর্কের প্রভাব রয়েছে। তাছাড়া আত্মীয় কুটুমদের প্রতি ভালোবাসা ও ভক্তি বাঙালিদের অন্যতম বৈশিষ্ট্য। আতিথেয়তা এ অঞ্চলের। মানুষের আবহমান কালের সংস্কৃতি ও ঐতিহ্য। জ্ঞাতি সম্পর্ককে কেন্দ্র করেই বাঙালিদের আবেগপ্রবণ জাতি বলা হয়। এখানে সমাজের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জ্ঞাতি সম্পর্কে জড়িয়ে আছে, যার ফলে একজনের দুঃখও অন্যজনকে ব্যথিত করে। বাংলাদেশের গ্রামীণ সমাজে। এরূপ চিত্র পরিলক্ষিত হলেও শহুরে সমাজ এর অনেকটাই ব্যতিক্রম। তথাপি শহুরে সমাজে ও জ্ঞাতিসম্পর্কের কিছু প্রভাব এখনও বিদ্যমান। মোদ্দাকথা হলো জ্ঞাতিসম্পর্ক ছাড়া বাংলাদেশের সমাজব্যবস্থা একেবারেই কল্পনা করা যায় না। তাই বাংলার প্রতিটি অঞ্চলে গড়ে উঠেছে জ্ঞাতিসম্পর্কভিত্তিক সমাজব্যবস্থা।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আমাদের দেশে এ ধরনের সম্পর্কের গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর