শহরে গঠিত মনিরুল শাহের, পরিবারের স্বরূপ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে শহরে গঠিত মনিরুলের পরিবারের ধরন হলো নয়াবাস পরিবার। বাংলাদেশের সমাজে বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে তিন ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ করা যায়। যথা- ১. পিতৃবাস পরিবার, ২. মাতৃবাস পরিবার ও ৩. নয়াবাস পরিবার। উদ্দীপকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, যৌথ পরিবারের সদস্য মনিরুল তার পেশার কারণে বিয়ের পর আলাদাভাবে বসবাস করতে হচ্ছে। তার এ ধরনের পরিবারকে নয়াবাস পরিবার বলে। নব বিবাহিত দম্পতি বিবাহের পর যখন স্বামীর পিতার গৃহে কিংবা স্ত্রীর পিতার গৃহে গমন না করে নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করে যে পরিবার গড়ে তোলে তাকে নয়াবাস পরিবার হিসেবে আখ্যায়িত করা হয়। বর্তমান পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার প্রথা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের সমাজেও নয়াবাস পরিবারের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে অনেকেই শহর বা শিল্প এলাকার বিবাহোত্তর নয়াবাস জীবন কাটায়। নয়াবাস রীতিতে বিবাহিত দম্পতি তাদের কারোরই বাবা-মার সঙ্গে কাটাতে হয় না। নতুন কোনো জায়গায় বসবাস করতে হয়। নয়াবাস রীতি নানা কারণে বৃদ্ধি পাচ্ছে এবং জনপ্রিয়তা অর্জন করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
শহরে গঠিত মনিরুল শাহের, পরিবারের স্বরূপ বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর