উদ্দীপকের মনিরুল শাহ পূর্বে যে পরিবারে বসবাস করেছিল বর্তমানে তা সংকুচিত হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মনিরুল শাহ পূর্বে যৌথ পরিবারের বসবাস করেছিল। নানা কারণে এ ধরনের পরিবার সংকুচিত হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। আর এ গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবারগুলো ঐতিহ্যগতভাবে যৌথ পরিবার। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। 1 অন্যভাবে বলা যায়, যখন নববিবাহিত দম্পতি পৃথক বাসগৃহের পরিবর্তে একই পরিবারে বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি এবং কাজিনদের সাথে বসবাস শুরু করে তখন সে পরিবারকেই যৌথ পরিবার ব্যবস্থা বলা হয়ে থাকে। যৌথ পরিবার আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত পরিবার। তবে শহরাঞ্চলেও দু-চারটি যৌথ পরিবার যে দেখা যায় না তা কিন্তু নয়। শহরেও যৌথ পরিবারের অস্তিত্ব বিদ্যমান। যৌথ পরিবার ব্যবস্থায় সবাইকে পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয়। এখানে কেউ ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারে না। অর্থনৈতিক দায়-দায়িত্ব সবাই ভাগাভাগি করে নেয়। এমনই একটি পরিবারে উদ্দীপকের মনিরুল শাহ বেড়ে ওঠে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মনিরুল শাহ পূর্বে যে পরিবারে বসবাস করেছিল বর্তমানে তা সংক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর