উদ্দীপকে যুথী ও মিরাজের পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে যুথী ও মিরাজের পরিবার হলো অণু পরিবার। পরিবার হচ্ছে মানবসমাজের মৌলিক এবং ক্ষুদ্রতম প্রাচীন সংগঠন। সামাজিক জীবনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার তাগিদে মানব সৃষ্টির উষালগ্ন থেকে গড়ে উঠেছে পরিবার। বস্তুত মানবসমাজের ক্রমবিকাশের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। আমাদের সমাজে পরিবারের বিভিন্ন ধরন পরিলক্ষিত হয়। উদ্দীপকে চাকরিজীবী স্বামী-স্ত্রী যুথী ও মিরাজ মিলে যে ধরনের পরিবার গড়ে তুলেছে তাকে অণু পরিবার বলে আখ্যায়িত করা যায়। পরিবারের আকারের ভিত্তিতে পরিবার হলো তিন প্রকার। এ তিন প্রকারের মধ্যে একটি হলো অণু পরিবার। স্বামী-স্ত্রী এবং তাদের সন্তান-সন্ততি নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে অনু পরিবার বলে। ধরনগত দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকের যুথী ও মিরাজের পরিবার হলো অণু পরিবার।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যুথী ও মিরাজের পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর