উদ্দীপকের পরিবারটিতে আধুনিক কোন কোন উপাদানের কী কী প্রভাব রয়েছে?
উত্তর: উদ্দীপকের পরিবারটিতে আধুনিক যুগের প্রযুক্তিনির্ভর নানা উপাদানের ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে বলে আমি মনে করি। পরিবার হচ্ছে 'সমাজের মৌলিক এবং ক্ষুদ্রতম সংগঠন। পরিবারের সঙ্গেই মানুষের অতি আন্তরিক এবং অনেকটা অকৃত্রিম সামাজিক মিথস্ক্রিয়া অনুষ্ঠিত হয়। পরিবার সমাজকাঠামোর মৌল অঙ্গ সংগঠন। সামাজিক জীবনকে সুন্দরভাবে পরিচালনার তাগিদে গড়ে উঠেছে পরিবার। সামাজিক ক্রিয়াকর্মের অধিকাংশই পরিবারকে কেন্দ্র করে পরিচালিত হয়। উদ্দীপকে যুথী ও মিরাজের পরিবারটির দ্বারা শহর বা নগর সমাজের পরিবারের সংস্কৃতিকে ইঙ্গিত করা হয়েছে। যেখানে স্পষ্টভাবে পরিবারের পরিবর্তনশীলতার বিষয়টি ফুটে উঠেছে। শহুরে পরিবারের সদস্যগণকে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে দেখা যায়। সেজন্য পরিবারের এক একজন সদস্য এক এক কর্মের দক্ষতার অধিকারী। এক্ষেত্রে প্রত্যেকের এক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। শহুরে সমাজে এক একটি পরিবার বিভিন্ন অঞ্চল থেকে এসে একটি নির্দিষ্ট, স্থানে বাস করে। অনেক ক্ষেত্রে তা হয় ক্ষণস্থায়ী। সেজন্য পরিবারের সদস্যগণ কেবল নির্দিষ্ট সময়ের জন্য এক একটি এলাকায় বাস করে। সেক্ষেত্রে সামাজিক দিক দিয়ে তারা থাকে স্বতন্ত্র। তাছাড়া বিভিন্ন পেশাজীবীগণ তাদের নিজ নিজ পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রয়াসী। সেজন্য অন্যান্য পেশার পরিবারগুলোর সাথে একান্ত প্রয়োজন ব্যতীত ঘনিষ্ঠতা গড়ে ওঠে না। আবার শহরের পরিবারের বাচ্চারা। খেলার মাঠে না গিয়ে টেলিভিশন, কম্পিউটার, ভিডিও গেমস ইত্যাদি নিয়ে খেলে। এসব পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব থাকে গৃহশিক্ষকের ওপর। আর সার্বক্ষণিক দেখভার করে গৃহপরিচারিকা। উদ্দীপকের ঘটনাটিতে, পরিবারের পরিবর্তনশীলতার উল্লিখিত সকল প্রভাবই বিদ্যমান রয়েছে দেখা যায়।.
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিবারটিতে আধুনিক কোন কোন উপাদানের কী কী প্রভাব রয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর