শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সমাজের কোন কোন আধুনিক উপাদানের প্রভাব প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর

উত্তর: উদ্দীপকে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সমাজের আধুনিক উপাদান হিসেবে নগরায়ণ, শিল্পায়ন এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রভাব প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বর্ণনায় প্রতিফলিত হয়েছে গ্রামে বড় হওয়া আদনান শহরের একটি শিল্পকারখানায় চাকরি করে। এজন্য সে শহরেই বসবাস করে। সম্প্রতি সে ভালোবেসে সামিরাকে বিয়ে করেছে। বিভিন্ন সংবাদপত্রে প্রেমঘটিত বিয়ের খবর পড়ে এবং সিনেমাতে দেখে আদনান উক্ত বিবাহের প্রতি অনুপ্রাণিত হয়, যা নগরায়ণ, শিল্পায়ন এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ আধুনিক যুগে নগরায়ণ ও শিল্পায়নের ফলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যার জন্য গ্রামাঞ্চলের মানুষ কাজের সন্ধানে শহরের দিকে ছুটছে। তারা শহরে বসবাস করে বিবাহ বন্ধনে আবন্ধ হয়ে অণু পরিবার গড়ে তুলছে। আবার সাম্প্রতিককালে বাংলাদেশ সমাজের মানুষ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সুবাদে বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদি উপভোগ করে থাকে যা বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কে বিশেষ প্রভাব রাখে। যেমন- কেউ সিনেমাতে প্রেমঘটিত বিয়ে দেখে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রেমঘটিত বিয়ে করে থাকে। আবার কেউ কেউ সিনেমা নাটক দেখে প্রেমিকাকে নিয়ে পালিয়ে অন্য জায়গায় গিয়ে বিয়ে করে সংসার করে। তাই উপরিউক্ত আলোচনা শেষে নিঃসন্দেহে বলা যায়, আদনান মূলত আধুনিক উপাদানের দ্বারা প্রভাবিত হয়েই উক্ত বিবাহের প্রতি আকর্ষণ বোধ করে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সমাজের কোন কোন আধুনিক …

উদ্দীপক

গ্রামে বড় হওয়া আদনান শহরের একটি শিল্পকারখানায় চাকরি করে। এজন্য সে শহরেই বসবাস করে। সম্প্রতি সে ভালোবেসে সামিরাকে বিয়ে করেছে। বিভিন্ন সংবাদপত্রে প্রেমঘটিত বিয়ের খবর পড়ে এবং সিনেমাতে দেখে আদনান বিবাহ করার বিষয়ে আগ্রহী হয়।

উত্তর

হিন্দু ও মুসলিম বিবাহে সাক্ষী থাকা আবশ্যক।

উত্তর

বিবাহের সংখ্যার ওপর নির্ভর করে বাংলাদেশের পরিবারকে দুইভাগে ভাগ করা যায়। যথা- একক বিবাহভিত্তিক ও বহু বিবাহভিত্তিক পরিবার। একজন পুরুষ ও একজন নারীর বিবাহ বন্ধনের মাধ্যমে যে পরিবার গড়ে ওঠে তাকে একক বিবাহভিত্তিক পরিবার বলে। অন্যদিকে, একজন পুরুষ ও একাধিক স্ত্রী অথরা একজন স্ত্রী ও একাধিক পতিকে নিয়ে পরিবার গড়ে উঠলে তাকে বহু বিবাহভিত্তিক পরিবার বলে। বাংলাদেশের আলোকে একক বিবাহভিত্তিক পরিবারই বেশি দেখা যায়। তবে মুসলিম সমাজে বহু বিবাহভিত্তিক পরিবারও দেখা যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব ব্যক্তির ধন-সম্পদ অনেক বেশি তারা বহু বিবাহ করে থাকেন।

উত্তর

উদ্দীপকে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সমাজের আধুনিক উপাদান হিসেবে নগরায়ণ, শিল্পায়ন এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রভাব প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বর্ণনায় প্রতিফলিত হয়েছে গ্রামে বড় হওয়া আদনান শহরের একটি শিল্পকারখানায় চাকরি করে। এজন্য সে শহরেই বসবাস করে। সম্প্রতি সে ভালোবেসে সামিরাকে বিয়ে করেছে। বিভিন্ন সংবাদপত্রে প্রেমঘটিত বিয়ের খবর পড়ে এবং সিনেমাতে দেখে আদনান উক্ত বিবাহের প্রতি অনুপ্রাণিত হয়, যা নগরায়ণ, শিল্পায়ন এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ আধুনিক যুগে নগরায়ণ ও শিল্পায়নের ফলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যার জন্য গ্রামাঞ্চলের মানুষ কাজের সন্ধানে শহরের দিকে ছুটছে। তারা শহরে বসবাস করে বিবাহ বন্ধনে আবন্ধ হয়ে অণু পরিবার গড়ে তুলছে। আবার সাম্প্রতিককালে বাংলাদেশ সমাজের মানুষ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সুবাদে বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদি উপভোগ করে থাকে যা বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কে বিশেষ প্রভাব রাখে। যেমন- কেউ সিনেমাতে প্রেমঘটিত বিয়ে দেখে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রেমঘটিত বিয়ে করে থাকে। আবার কেউ কেউ সিনেমা নাটক দেখে প্রেমিকাকে নিয়ে পালিয়ে অন্য জায়গায় গিয়ে বিয়ে করে সংসার করে। তাই উপরিউক্ত আলোচনা শেষে নিঃসন্দেহে বলা যায়, আদনান মূলত আধুনিক উপাদানের দ্বারা প্রভাবিত হয়েই উক্ত বিবাহের প্রতি আকর্ষণ বোধ করে।

উত্তর

উক্ত উপাদানসমূহ অর্থাৎ নগরায়ণ ও শিল্পায়ন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ছাড়া বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সামজের অন্যান্য আধুনিক উপাদানের প্রভাব রয়েছে। বর্তমান সময়ে যোগাযোগের একটি অন্যতম সহজ উপায় হচ্ছে মোবাইল। এ মোবাইলে যোগাযোগের মাধ্যমে ইদানিং প্রেমঘটিত বিবাহের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাছাড়া মোবাইল ফোনের মাধ্যমে মানুষ আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। টেলিফোনের মাধ্যমে বিয়ে পর্যন্ত হচ্ছে যাকে টেলিফোন বিবাহ বলা হয়। উদানীং অনেক বিবাহ ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের ফলে সম্ভব হচ্ছে। অনেকেই ইন্টারনেটের মাধ্যমে কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক গড়ে তুলছে। ফলে সমাজে প্রতিনিয়ত নতুন ধরনের সম্পর্ক গড়ে ওঠছে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে। আর এ যোগাযোগের মাধ্যম বিবাহ, পরিবার 'ও জ্ঞাতিসম্পর্কের ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হচ্ছে, যা আধুনিক উপাদানের প্রভাব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ সাধনের সাথে সামাজিক যোগাযোগ গভীরভাবে সম্পর্কিত। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সামাজিক বিভিন্ন বিষয়ে পরিবর্তনের সূচনা করে। এগুলোর মধ্যে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক অন্যতম। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি উদ্দীপকে উল্লিখিত উপাদানসমূ ছাড়া বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর অন্যান্য আধুনির উপাদানের প্রভাবও রয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।