উপাদানসমূহ ছাড়া বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সমাজের অন্যান্য আধুনিক উপাদানের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত উপাদানসমূহ অর্থাৎ নগরায়ণ ও শিল্পায়ন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ছাড়া বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সামজের অন্যান্য আধুনিক উপাদানের প্রভাব রয়েছে। বর্তমান সময়ে যোগাযোগের একটি অন্যতম সহজ উপায় হচ্ছে মোবাইল। এ মোবাইলে যোগাযোগের মাধ্যমে ইদানিং প্রেমঘটিত বিবাহের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাছাড়া মোবাইল ফোনের মাধ্যমে মানুষ আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। টেলিফোনের মাধ্যমে বিয়ে পর্যন্ত হচ্ছে যাকে টেলিফোন বিবাহ বলা হয়। উদানীং অনেক বিবাহ ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের ফলে সম্ভব হচ্ছে। অনেকেই ইন্টারনেটের মাধ্যমে কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক গড়ে তুলছে। ফলে সমাজে প্রতিনিয়ত নতুন ধরনের সম্পর্ক গড়ে ওঠছে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে। আর এ যোগাযোগের মাধ্যম বিবাহ, পরিবার 'ও জ্ঞাতিসম্পর্কের ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হচ্ছে, যা আধুনিক উপাদানের প্রভাব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ সাধনের সাথে সামাজিক যোগাযোগ গভীরভাবে সম্পর্কিত। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সামাজিক বিভিন্ন বিষয়ে পরিবর্তনের সূচনা করে। এগুলোর মধ্যে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক অন্যতম। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি উদ্দীপকে উল্লিখিত উপাদানসমূ ছাড়া বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর অন্যান্য আধুনির উপাদানের প্রভাবও রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উপাদানসমূহ ছাড়া বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সমাজের অন্যান্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর