ছকের '?' চিহ্নিত স্থানে যে বিষয়টি বসবে সে সম্পর্কে মর্গানের শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টি হলো। জ্ঞাতিসম্পর্ক। জ্ঞাতিসম্পর্ক হলো এক ধরনের সামাজিক সম্পর্ক। প্রখ্যাত নৃবিজ্ঞানী মর্গান জ্ঞাতিসম্পর্ককে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। যথা- (ক) শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক ও (খ) বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক। শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ককে নির্দিষ্ট করে বর্ণনা করার সুযোগ নেই। এ সম্পর্ক রক্তসম্পর্ক, গোষ্ঠীগত বা দলগতভাবে গড়ে ওঠে। সেজন্য মর্গান রক্তসম্পর্ককে কয়েকটি শ্রেণি ধারায় ফেলে একই শ্রেণির সকলকে বুঝতে একটি পদবাচ্য ব্যবহার করেন। এ পদবাচ্য একই ধারায় দণ্ডায়মান। যেমন- মর্গান একদল লোককে একই শ্রেণিভুক্ত করে রক্তসম্পর্ক বুঝিয়েছেন। উদাহরণস্বরূপ চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই প্রভৃতি একই শ্রেণিভুক্ত ভাই। নৃবিজ্ঞানী মর্গান এককবিবাহ থেকে বর্ণনামূলক আত্মীয়তার ভিত্তি রচনা করেন। তার মতে, এ ধরনের আত্মীয়তার সম্পর্ক ব্যক্তিগত বিয়ের মাধ্যমে হয়ে থাকে। তিনি উল্লেখ করেন যে, যেখানেই থাকুক না কেন বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক এক ও অভিন্ন। এ পদ্ধতিতে সম্পর্কটা নির্দিষ্ট ছিল ও এমন কতকগুলো শব্দ রয়েছে যা দিয়ে আত্মীয়তা একজনকে নির্দিষ্ট করে, যেমন- ভাই, স্বামী, স্ত্রী ইত্যাদি। অর্থাৎ বর্ণনামূলক রক্ত সম্পর্ক দ্বারা স্পষ্টভাবে জ্ঞাতিসম্পর্ক নির্দেশ করা যায়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছকের '?' চিহ্নিত স্থানে যে বিষয়টি বসবে সে সম্পর্কে মর্গানের শ্রেণিব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর