উদ্দীপকে কোন কোন ধরনের বিবাহের উল্লেখ করা হয়েছে। নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে সমান্তরাল কাজিন বিবাহ এবং বিষম কাজিন বিবাহের উল্লেখ করা হয়েছে। উদ্দীপকে সেলিনা তার খালাতো ভাইকে বিয়ে করে। যা 'সমান্তরাল কাজিন বিবাহ' বা Parallal cousin marriage [গণিত] এর অন্তর্ভুক্ত। সমান্তরাল কাজিন বিবাহ বলতে চাচাতো ভাইবোন বা খালাতো ভাইবোনের মধ্যে সংঘটিত বিবাহকে বোঝানো হয়। অন্যদিকে, সেলিনার বান্ধবী তার ফুফাতো ভাইকে বিয়ে করে যা 'বিষম কাজিন বিবাহ' বা "Cross cousin marriage" এর অন্তর্ভুক্ত। বিষম কাজিন বিবাহ বলতে মামাতো-ফুফাতো ভাই-বোনের মাঝে সংগঠিত বিবাহকে বোঝানো হয়। সাধারণত আত্মীয়তার সম্পর্ক জোরদার করা, সম্পত্তি নিজেদের মধ্যে রাখা, সন্তানকে কাছাকাছি রাখা ইত্যাদি কারণে এ সকল বিবাহ সংঘটিত হয়ে থাকে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন কোন ধরনের বিবাহের উল্লেখ করা হয়েছে। নিরূপণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর