সুদেব সাহার পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: সুদেব সাহার পরিবার পিতৃপ্রধান পরিবার। ক্ষমতা তথা কর্তৃত্বের ওপর ভিত্তি করে পরিবারকে যে দুই ভাগে ভাগ করা যায়, তার মধ্যে পিতৃপ্রধান একটি। পরিবারের সামগ্রিক অবস্থা জানা এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে রয়েছে ওই ক্ষমতা তথা নেতৃত্ব। যখন পরিবার পরিচালনার ভার পিতা, স্বামী বা বয়স্ক পুরুষের ওপর ন্যস্ত থাকে তখন তাকে বলা হয় পিতৃপ্রধান পরিবার। অর্থাৎ যে পরিবারের প্রধান কর্তা ব্যক্তি হলো কোনো পুরুষ তাকে পিতৃপ্রধান পরিবার বলে। পিতৃপ্রধান পরিবারের অর্থ পরিবারের ক্ষমতা বয়স্ক পুরুষ সদস্য তথা স্বামীর হাতে থাকা। আর পরিবারের ক্ষমতা বলতে পরিবার পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বোঝায়। পরিবার পরিচালনায় ও পরিবারের সদস্যদের মঙ্গলের জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত পরিবারের কর্তাকে গ্রহণ করতে হয়। তবে অনেকেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্ত্রী এবং প্রাপ্তবয়স্ক সন্তানদের মতামত বিবেচনায় রাখেন এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ বিষয়টি উদ্দীপকের সুদেব সাহার সাথে মিলে যায়। সুতরাং এটি স্পষ্ট যে, সুদেব সাহার পরিবার হচ্ছে পিতৃপ্রধান পরিবার।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
সুদেব সাহার পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর