শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মেহমানদের সাথে সালমান সাহেবের সম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যেসব মেহমান লক্ষ করা যায় তাদের সাথে সালমান । সাহেবের জ্ঞাতিসম্পর্ক রয়েছে। মানুষের জ্ঞাতিসম্পর্ক হলো সমাজকাঠামোর চাবিকাঠি। জ্ঞাতিসম্পর্কের ওপরই নির্ভর করছে মানুষের পারস্পরিক সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়া। মানুষের সামাজিক ভূমিকা, দায়িত্ব ও কর্তব্যের প্রকৃতি নির্ধারণ করে জ্ঞাতিসম্পর্ক। ইংরেজি শব্দ Kin শব্দের আভিধানিক বাংলা অর্থ গোষ্ঠী, কুটম্ব, জ্ঞাতি। Kin বলতে পূর্বপুরুষের বংশকেও বোঝায়। বস্তুত Kin বলতে বোঝায় রক্তসম্পর্কীয় জ্ঞাতি। কেননা নৃতাত্ত্বিক অর্থে বলা যায়, স্বামী-স্ত্রী যদি পূর্ব থেকে রক্তসম্পর্কিত জ্ঞাতি না হয়ে ভিন্ন ভিন্ন পরিবার থেকে আগমন করে তবে তারা Kin বা জ্ঞাতি নয়। বরং তারা Atlines বা বৈবাহিক সূত্রে জ্ঞাতি। বৈবাহিক সূত্রে আবদ্ধ যে কোনো ব্যক্তি Affine। ইংরেজি Kin অর্থ জ্ঞাতি আর Kinship অর্থ জ্ঞাতিসম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক। যারা আমাদের সঙ্গে জন্ম, রক্ত বা বংশসূত্রে আবদ্ধ তাদের বলা হয় Consanguinal বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি। পক্ষান্তরে, যারা বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত তারা Aflines বা বৈবাহিক জ্ঞাতি। সহজ কথায়, আত্মীয়স্বজন জ্ঞাতিগোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকটজনের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতিসম্পর্ক। জাতির সঙ্গে সম্পর্কই জ্ঞাতিসম্পর্ক। নৃবিজ্ঞানী রিভার্স বলেন, Kinship is the social recognition of biological ties অর্থাৎ 'জ্ঞাতিসম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি।'

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের মেহমানদের সাথে সালমান সাহেবের সম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে…

উদ্দীপক

গত ২৫ অক্টোবর সালমান সাহেব তার মেয়ের বিয়ে দিলেন। তিনি যাদের দাওয়াত দিয়েছেন তারা হলেন ভাইবোন, চাচা-চাচি, নানা- নানী, শ্বশুর-শাশুড়ি, ভাতিজা-ভাতিজি, খালা-খালু, ফুফু-ফুফা, মামা-মামি, মামাতো ভাই, মামাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, বোনের মেয়ে, বোনের ছেলে, এবং আরও অনেক আপনজন। এ অনুষ্ঠান করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন তার আপনজনের সংখ্যা অনেক।

উত্তর

বিবাহ-উত্তর বসবাসের ভিত্তিতে পরিবার তিন ধরনের।

উত্তর

প্যারালাল কাজিন বলতে চাচাতো ভাইবোন বা খালাতো ভাইবোনকে বোঝায়। মনে রাখা দরকার, একই লিঙ্গের ভাই বা বোনের সন্তানেরা পরস্পর প্যারালাল কাজিন। যেমন- দু ভাইয়ের সন্তান-সন্ততিরা পরস্পর চাচাতো ভাইবোন, আবার দুই বোনের সন্তান- সন্ততিরা পরস্পর খালাতো ভাইবোন। চাচাতো ভাইবোনের মধ্যে অথবা খালাতো ভাইবোনের মধ্যে বিবাহকে বলা হয় প্যারালাল কাজিন বিবাহ। বাংলাদেশে মুসলিম সমাজে প্রায়ই এ ধরনের বিবাহরীতি দেখা যায়।

উত্তর

উদ্দীপকে যেসব মেহমান লক্ষ করা যায় তাদের সাথে সালমান । সাহেবের জ্ঞাতিসম্পর্ক রয়েছে। মানুষের জ্ঞাতিসম্পর্ক হলো সমাজকাঠামোর চাবিকাঠি। জ্ঞাতিসম্পর্কের ওপরই নির্ভর করছে মানুষের পারস্পরিক সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়া। মানুষের সামাজিক ভূমিকা, দায়িত্ব ও কর্তব্যের প্রকৃতি নির্ধারণ করে জ্ঞাতিসম্পর্ক। ইংরেজি শব্দ Kin শব্দের আভিধানিক বাংলা অর্থ গোষ্ঠী, কুটম্ব, জ্ঞাতি। Kin বলতে পূর্বপুরুষের বংশকেও বোঝায়। বস্তুত Kin বলতে বোঝায় রক্তসম্পর্কীয় জ্ঞাতি। কেননা নৃতাত্ত্বিক অর্থে বলা যায়, স্বামী-স্ত্রী যদি পূর্ব থেকে রক্তসম্পর্কিত জ্ঞাতি না হয়ে ভিন্ন ভিন্ন পরিবার থেকে আগমন করে তবে তারা Kin বা জ্ঞাতি নয়। বরং তারা Atlines বা বৈবাহিক সূত্রে জ্ঞাতি। বৈবাহিক সূত্রে আবদ্ধ যে কোনো ব্যক্তি Affine। ইংরেজি Kin অর্থ জ্ঞাতি আর Kinship অর্থ জ্ঞাতিসম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক। যারা আমাদের সঙ্গে জন্ম, রক্ত বা বংশসূত্রে আবদ্ধ তাদের বলা হয় Consanguinal বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি। পক্ষান্তরে, যারা বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত তারা Aflines বা বৈবাহিক জ্ঞাতি। সহজ কথায়, আত্মীয়স্বজন জ্ঞাতিগোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকটজনের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতিসম্পর্ক। জাতির সঙ্গে সম্পর্কই জ্ঞাতিসম্পর্ক। নৃবিজ্ঞানী রিভার্স বলেন, Kinship is the social recognition of biological ties অর্থাৎ 'জ্ঞাতিসম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি।'

উত্তর

মেহমানদের সাথে সালমান সাহেবের সম্পর্ক জ্ঞাতির সম্পর্ক। এ জ্ঞাতিসম্পর্কের প্রকারভেদ বিশ্লেষণ করা হলো- ১. জৈবিক বন্ধন বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি ; বাংলাদেশের জ্ঞাতিসম্পর্কে অধিকাংশ রক্তসম্পর্কে আবদ্ধ। সাধারণত নারী-পুরুষের যৌন মিলনের ফলে সন্তানের জন্ম হয়, যা রক্তের সম্পর্ক প্রতিষ্ঠা করে। আর এরূপ রক্তের সম্পর্ককে স্বীকৃতির জন্য মা, ছেলেমেয়ে, পিতা ইত্যাদি 'বিশেষ পরিভাষা ব্যবহার করা হয়। রক্তের সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত সম্পর্ককে রক্তের সম্পর্কের জ্ঞাতি বলা হয়। ২. বৈবাহিক বন্ধন: বংশবৃদ্ধির প্রবণতা থেকে বিশেষ ধরনের জ্ঞাতিসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সামাজিকভাবে অনুমোদিত ও বৈধভাবে প্রতিষ্ঠিত বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এরূপ আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। যেমন- স্বামী-স্ত্রী, শ্বশুড়-শাশুড়ি। ৩. কাল্পনিক বন্ধন: রক্ত বা বৈবাহিকসূত্রে আবদ্ধ নয় এমন ব্যক্তিদের সাথে আমরা রক্ত বা বৈবাহিক সম্পর্কের জ্ঞাতিদের মতো আচরণ করি। এটিই কাল্পনিক বন্ধন। যেমন- মুরব্বিদের চাচা বলা, সমবয়সীদের ভাই বলা ইত্যাদি। ৪. প্রথাগত বন্ধন: প্রথাগত বন্ধনকে পাতানো আত্মীয়ও বলা যেতে পারে। যেমন- ভাই-বোন, চাচা-চাচি, ফুফু-খালা, দাদা-দাদি ইত্যাদি। এছাড়া আন্তঃপ্রজন্মের মধ্যে আত্মীয়তার সম্পর্ক এবং পরস্পরকে সম্বোধনের দিক থেকে জ্ঞাতিতত্ত্বের দুটি প্রধান ধরন আছে- ক. শ্রেণিমূলক জ্ঞাতি (Classificatory Kinship) : এ ধরনের জ্ঞাতিসম্পর্কে রক্ত সম্পর্ক নির্দিষ্ট করে বর্ণনা করার সুযোগ নেই। একজন ব্যক্তির সাথে অন্যজনের জ্ঞাতি পরিচয় নির্দিষ্ট ও সুস্পষ্ট রক্ত সম্পর্ক বিচারে নির্ধারণ করা যায় না। তাই আত্মীয়তাকে কয়েকটি শ্রেণি ধারায় ফেলে এক শ্রেণির সকলকে বোঝতে একটি পদ বা শব্দ ব্যবহার করা হয়। বাংলাদেশের গ্রাম ও নগর সমাজে এ ধরনের জ্ঞাতিসম্পর্ক বিদ্যমান। যেমন- চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সবাইকে আমরা ভাই বলে সম্বোধন করে থাকি। আবার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন ও ফুফাতো বোন সবাইকে বোন বলে সম্বোধন করে থাকি। খ. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক (Descriptive Kinship):বর্ণনামূলক জ্ঞাতির ক্ষেত্রে রক্তসম্পর্ক স্পষ্ট করে ব্যাখ্যা বা বর্ণনা করা সম্ভব। এক্ষেত্রে এক বা একাধিক শব্দ ব্যবহার করে প্রত্যেক আত্মীয় ব্যক্তিকে নির্দিষ্ট করে সম্বোধন করা সম্ভব। এ প্রথাতে স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান প্রত্যেককে স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। মূলত বাংলাদেশ সমাজে এ ধরনের জ্ঞাতিসম্পর্ক দৃশ্যমান।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।