এ ধরনের সম্পর্কের প্রকারভেদ বিশ্লেষণ কর।
উত্তর: মেহমানদের সাথে সালমান সাহেবের সম্পর্ক জ্ঞাতির সম্পর্ক। এ জ্ঞাতিসম্পর্কের প্রকারভেদ বিশ্লেষণ করা হলো- ১. জৈবিক বন্ধন বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি ; বাংলাদেশের জ্ঞাতিসম্পর্কে অধিকাংশ রক্তসম্পর্কে আবদ্ধ। সাধারণত নারী-পুরুষের যৌন মিলনের ফলে সন্তানের জন্ম হয়, যা রক্তের সম্পর্ক প্রতিষ্ঠা করে। আর এরূপ রক্তের সম্পর্ককে স্বীকৃতির জন্য মা, ছেলেমেয়ে, পিতা ইত্যাদি 'বিশেষ পরিভাষা ব্যবহার করা হয়। রক্তের সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত সম্পর্ককে রক্তের সম্পর্কের জ্ঞাতি বলা হয়। ২. বৈবাহিক বন্ধন: বংশবৃদ্ধির প্রবণতা থেকে বিশেষ ধরনের জ্ঞাতিসম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সামাজিকভাবে অনুমোদিত ও বৈধভাবে প্রতিষ্ঠিত বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এরূপ আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। যেমন- স্বামী-স্ত্রী, শ্বশুড়-শাশুড়ি। ৩. কাল্পনিক বন্ধন: রক্ত বা বৈবাহিকসূত্রে আবদ্ধ নয় এমন ব্যক্তিদের সাথে আমরা রক্ত বা বৈবাহিক সম্পর্কের জ্ঞাতিদের মতো আচরণ করি। এটিই কাল্পনিক বন্ধন। যেমন- মুরব্বিদের চাচা বলা, সমবয়সীদের ভাই বলা ইত্যাদি। ৪. প্রথাগত বন্ধন: প্রথাগত বন্ধনকে পাতানো আত্মীয়ও বলা যেতে পারে। যেমন- ভাই-বোন, চাচা-চাচি, ফুফু-খালা, দাদা-দাদি ইত্যাদি। এছাড়া আন্তঃপ্রজন্মের মধ্যে আত্মীয়তার সম্পর্ক এবং পরস্পরকে সম্বোধনের দিক থেকে জ্ঞাতিতত্ত্বের দুটি প্রধান ধরন আছে- ক. শ্রেণিমূলক জ্ঞাতি (Classificatory Kinship) : এ ধরনের জ্ঞাতিসম্পর্কে রক্ত সম্পর্ক নির্দিষ্ট করে বর্ণনা করার সুযোগ নেই। একজন ব্যক্তির সাথে অন্যজনের জ্ঞাতি পরিচয় নির্দিষ্ট ও সুস্পষ্ট রক্ত সম্পর্ক বিচারে নির্ধারণ করা যায় না। তাই আত্মীয়তাকে কয়েকটি শ্রেণি ধারায় ফেলে এক শ্রেণির সকলকে বোঝতে একটি পদ বা শব্দ ব্যবহার করা হয়। বাংলাদেশের গ্রাম ও নগর সমাজে এ ধরনের জ্ঞাতিসম্পর্ক বিদ্যমান। যেমন- চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সবাইকে আমরা ভাই বলে সম্বোধন করে থাকি। আবার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন ও ফুফাতো বোন সবাইকে বোন বলে সম্বোধন করে থাকি। খ. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক (Descriptive Kinship):বর্ণনামূলক জ্ঞাতির ক্ষেত্রে রক্তসম্পর্ক স্পষ্ট করে ব্যাখ্যা বা বর্ণনা করা সম্ভব। এক্ষেত্রে এক বা একাধিক শব্দ ব্যবহার করে প্রত্যেক আত্মীয় ব্যক্তিকে নির্দিষ্ট করে সম্বোধন করা সম্ভব। এ প্রথাতে স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান প্রত্যেককে স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। মূলত বাংলাদেশ সমাজে এ ধরনের জ্ঞাতিসম্পর্ক দৃশ্যমান।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
এ ধরনের সম্পর্কের প্রকারভেদ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর