উদ্দীপকের জ্ঞাতিসম্পর্কের ধরনই কেবল মানুষের একমাত্র জ্ঞাতিবন্ধন নয়- বিশ্লেষণ কর।
উত্তর: য উদ্দীপকের জ্ঞাতিসম্পর্কের ধরন কেবল মানুষের একমাত্র জ্ঞাতিবন্ধন নয়। কেননা এখানে শুধু জ্ঞাতিসম্পর্কের বৈবাহিক বন্ধনের কথা বলা 'হয়েছে। কিন্তু এটা ছাড়াও জ্ঞাতিসম্পর্কের আরও চারটি ধরন রয়েছে। যথা- ১. জৈবিক বন্ধন বা রক্তসম্পর্কীয় জ্ঞাতি (Biological ties on মিলনের ফলে সন্তানের জন্ম হয়, যা 'রক্তের সম্পর্ক প্রতিষ্ঠা করে। Consanguinity Kinship): সাধারণত নারী-পুরুষের যৌন রক্তের সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত সম্পর্ককে রক্তের সম্পর্কের জ্ঞাতি অর্থাৎ Consanguineous Kinship বলা হয়। যেমন- দাদা-দাদি ও পিতামাতার সাথে নাতি-নাতনির এবং সন্তান- সন্ততির বংশসূত্রভিত্তিক বা রক্তসম্পর্কীয় বন্ধন। ২ কাল্পনিক বন্ধন (Fictional ties): রক্ত বা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয়, এমন ব্যক্তিদের সাথে আমরা রক্ত বা বৈবাহিক সম্পর্কের জ্ঞাতিদের মতো আচরণ করি। এটিই কাল্পনিক বন্ধন। যেমন- আলাপচারিতায় আমরা চাচা, চাচি, মামা, খালু, খালাম্মা বলে সম্বোধন করি। এটাই কাল্পনিক বন্ধন। প্রথাগত বন্ধন (Customary ties): অনেকটা স্থানীয় প্রথাগত সূত্রে কাউকে আত্মীয় ধরে নেওয়ার রেওয়াজই প্রথাগত বন্ধন। মিতা পাতানো, দোস্ত পাতানো ইত্যাদিকে এ প্রথাগত বন্ধনের উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। ৩. প্রথাগত বন্ধন (Customary ties): অনেকটা স্থানীয় প্রথাগত সূত্রে কাউকে আত্মীয় ধরে নেওয়ার রেওয়াজই প্রথাগত বন্ধন। মিতা পাতানো, দোস্ত পাতানো ইত্যাদিকে এ প্রথাগত বন্ধনের উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়। ৪. দত্তক বন্ধন (Ties of adoption): সমাজে এমন অনেকে আছেন যারা পালক পুত্র, পালক কন্যা হিসেবে কাউকে গ্রহণ করেন এবং সন্তানের মতোই লালন-পালন করেন। আর তাদের যে জ্ঞাতিবন্ধন গড়ে ওঠে সেটাই হলো দত্তক বন্ধন। সুতরাং বলা যায়, উদ্দীপকের জ্ঞাতিসম্পর্কের ধরনই কেবল মানুষের একমাত্র জ্ঞাতিবন্ধন নয়। এছাড়াও আরও জ্ঞাতিবন্ধন রয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জ্ঞাতিসম্পর্কের ধরনই কেবল মানুষের একমাত্র জ্ঞাতিবন্ধন নয়-…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর