আরিফ চৌধুরীর পরিবারের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আরিফ চৌধুরীর পরিবার হলো গৌধ পরিবার। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। আর এ গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবারগুলো ঐতিহ্যগতভাবে যৌথ পরিবার। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। অন্যভাবে বলা যায়, যখন নববিবাহিত দম্পতি পৃথক বাসগৃহের পরিবর্তে একই পরিবারে বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি এবং কাজিনদের সাথে বসবাস শুরু করে তখন সে পরিবারকেই যৌথ পরিবার ব্যবস্থা বলা হয়ে থাকে। যৌথ পরিবার আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত পরিবার। তবে শহরাঞ্চলেও দু-চারটি যৌথ পরিবার যে দেখা যায় না তা কিন্তু নয়, শহরেও যৌথ পরিবারের অস্তিত্ব বিদ্যমান। তবে একথা স্বীকার করতে হবে যে, বর্তমানে আর্থিক দুরবস্থা, পেশাগত পরিবর্তন, সিলিংনীতি, সমাজ ও ব্যক্তিত্বের সংঘাত ইত্যাদি কারণে যৌথ পরিবারে ভাঙন দেখা দিয়েছে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, যৌথ পরিবারের সদস্যসংখ্যা বেশি। উদ্দীপকের আরিফ চৌধুরীর পরিবারেরও সদস্য সংখ্যা বেশি। তাই বলা যায়, আরিফ চৌধুরীর পরিবার হলো যৌথ পরিবার।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আরিফ চৌধুরীর পরিবারের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর