আরিফ চৌধুরীর মেজো ছেলের পরিবার সম্পর্কে তোমার ধারণা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আরিফ চৌধুরীর মেজো ছেলের পরিবার হলো অণু পরিবার। বাংলাদেশের শহরাঞ্চলের পরিবারগুলো মূলত অণু পরিবার। যে পরিবার স্বামী-স্ত্রী এবং এক বা একাধিক সন্তানকে নিয়ে গঠিত হয় তাকে অণু পরিবার বা একক পরিবার বলা হয়। একক পরিবারের সদস্য সংখ্যা স্বামী-স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের মধ্যে সীমিত থাকে। বর্তমান সমাজে এ ধরনের অণু পরিবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে নববিবাহিত দম্পতি তাদের দাম্পত্য জীবন এরকম অণু পরিবারেই গড়ে তোলে। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী দর্শনের প্রভাবে বর্তমানে এ ধরনের পরিবার গড়ে উঠেছে। যৌথ পরিবার ভেঙে গড়ে তুলেছে আপন ভুবন। নব বিবাহিত দম্পতি উভয়ের পরিবার ত্যাগ করে স্বতন্ত্রভাবে বসবাস করে বলে এ পরিবারকে দম্পতিকেন্দ্রিক। পরিবারও বলা হয়ে থাকে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, শুধু শহরাঞ্চলে নয় বিভিন্ন কারণে গ্রাম্যসমাজেও অণু পরিবার দেখা যাচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
আরিফ চৌধুরীর মেজো ছেলের পরিবার সম্পর্কে তোমার ধারণা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর