বাংলাদেশের সমাজ জীবনে উদ্দীপকে আলোচিত বিষয়বস্তুর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত বিষয় হলো বিবাহ। বাংলাদেশের সমাজ জীবনে বিবাহের ভূমিকা অপরিসীম। বিবাহ ব্যবস্থার মাধ্যমে সমাজ কর্তৃক স্বীকৃত রীতি অনুসারে পরিবার : গঠিত, হয়। বিবাহ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের সমাজ জীবনে ঐক্য ও সংহতি বজায় থাকে। বিবাহ সমাজে নতুন নতুন সামাজিক সম্পর্কের বন্ধন গড়ে তোলে। বিবাহের মাধ্যমে জ্ঞাতিসম্পর্ক তৈরি হয়। যাতে করে জ্ঞাতিগোষ্ঠী বৃদ্ধি পায়। এসব সম্পর্কের বন্ধন বাংলাদেশের সমাজের ভিত্তি সুদৃঢ় করে এবং সমাজে স্থায়িত্ব ও সংহতির সৃষ্টি করে। বিবাহ প্রথার ফলে মানুষ সংসারের মায়াজালে আবদ্ধ হয়। বিবাহের ফলে নৈতিক অধঃপতন, উচ্ছৃঙ্খলতা, নেশাগ্রস্ততা প্রভৃতির করাল ছোবল থেকে মানুষ ও সমাজকে রক্ষা করা যায়। বাংলাদেশের সমাজ জীবনে তাই বিবাহের গুরুত্ব অনেক। বিবাহ বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো এবং নেতৃত্বে প্রভাব বিস্তার করে। যেমন যারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বা মেম্বার নির্বাচন করতে চায় দেখা যায় তারা ভাইবোন, সন্তানদের নিজ এলাকায় বিয়ে দেন। এতে করে জ্ঞাতিজন বৃদ্ধি পায়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের সমাজজীবনে বিবাহের গুরুত্ব অপরিসীম।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের সমাজ জীবনে উদ্দীপকে আলোচিত বিষয়বস্তুর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর