উদ্দীপকে সিফাত ও মিরাজ কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক বন্ধনে আবদ্ধ। সমাজ সংগঠনের অন্যতম উপাদান হলো জ্ঞাতিসম্পর্ক। মানুষ সারাজীবনই নানা জাতি সম্পর্কের মধ্যে দিয়ে বসবাস করে। বিভিন্ন জ্ঞাতি সম্পর্কের বন্ধনই সমাজের বিভিন্ন মানুষকে সংগঠিত করে সৃষ্টি করে মানব সম্পর্কের জটিল জাল। এরূপই একটি জ্ঞাতিসম্পর্ক হলো কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক যা রক্ত কিংবা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয়, কিন্তু এরূপ জ্ঞাতিরা রক্ত ও বৈবাহিক সূত্রে আবদ্ধ আত্মীয়ের মতোই আচরণ করে। মূলত জ্ঞাতিপদ দ্বারা সম্বোধিত অনাত্মীয় ব্যক্তিদের সাথে যে সম্পর্ক যেমন- দোস্ত, বন্ধু, মিতা, পালিত সন্তান প্রভৃতি হলো কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক।
উদ্দীপকের সিফাত ও মিরাজ খুবই ভালো বন্ধু। তাদের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও তাদের মধ্যকার সম্পর্ক রক্ত সম্পর্কের থেকে কোনো অংশে কম নয়, যা উপরে আলোচিত কাল্পনিক জ্ঞাতিসম্পর্ককে নির্দেশ করে।