শেয়ারFacebookWhatsApp

নয়াবাস পরিবার বলতে কী বুঝ?

উত্তর: বিবাহোত্তর বাসস্থানের ওপর ভিত্তি করে যেসকল পরিবারব্যবস্থা গড়ে ওঠে তার মধ্যে নয়াবাস পরিবার অন্যতম। বিবাহের পর স্বামী-স্ত্রী তাঁদের পিতা বা মাতার গৃহে বাস না করে সম্পূর্ণ আলাদাভাবে অন্যত্র বসবাস শুরু করলে তাকে নয়াবাস পরিবার বলে। আধুনিক যুগে শিল্পায়ন, নগরায়ন ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ দৃষ্টিভঙ্গির কারণে নয়াবাস পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

নয়াবাস পরিবার বলতে কী বুঝ?

উদ্দীপক

সিফাত সাহেব অনেকদিন ধরে শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করে। গ্রামে তার আরও তিন ভাই এবং মা-বাবা রয়েছে। তার প্রিয় বন্ধু মিরাজের সহযোগিতায় সে তার ভাইদেরকে শহরে এনে মোটা বেতনে চাকরির ব্যবস্থা করে। তাই সে নিজেকে খুব সুখী ভাবে। কিন্তু গ্রামে পড়ে থাকা তার বৃদ্ধ মা-বাবার জন্য তার মন কাঁদে।

Dinajpur · 2017

উত্তর

বিবাহ হচ্ছে সমাজ স্বীকৃত পন্থায় নির্দিষ্ট কিছু আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে নারী-পুরুষের একত্রে বসবাস, সন্তান উৎপাদন ও প্রতিপালনের সুষম ব্যবস্থা।

উত্তর

বিবাহোত্তর বাসস্থানের ওপর ভিত্তি করে যেসকল পরিবারব্যবস্থা গড়ে ওঠে তার মধ্যে নয়াবাস পরিবার অন্যতম। বিবাহের পর স্বামী-স্ত্রী তাঁদের পিতা বা মাতার গৃহে বাস না করে সম্পূর্ণ আলাদাভাবে অন্যত্র বসবাস শুরু করলে তাকে নয়াবাস পরিবার বলে। আধুনিক যুগে শিল্পায়ন, নগরায়ন ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ দৃষ্টিভঙ্গির কারণে নয়াবাস পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উত্তর

উদ্দীপকে সিফাত ও মিরাজ কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক বন্ধনে আবদ্ধ। সমাজ সংগঠনের অন্যতম উপাদান হলো জ্ঞাতিসম্পর্ক। মানুষ সারাজীবনই নানা জাতি সম্পর্কের মধ্যে দিয়ে বসবাস করে। বিভিন্ন জ্ঞাতি সম্পর্কের বন্ধনই সমাজের বিভিন্ন মানুষকে সংগঠিত করে সৃষ্টি করে মানব সম্পর্কের জটিল জাল। এরূপই একটি জ্ঞাতিসম্পর্ক হলো কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক যা রক্ত কিংবা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয়, কিন্তু এরূপ জ্ঞাতিরা রক্ত ও বৈবাহিক সূত্রে আবদ্ধ আত্মীয়ের মতোই আচরণ করে। মূলত জ্ঞাতিপদ দ্বারা সম্বোধিত অনাত্মীয় ব্যক্তিদের সাথে যে সম্পর্ক যেমন- দোস্ত, বন্ধু, মিতা, পালিত সন্তান প্রভৃতি হলো কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক। উদ্দীপকের সিফাত ও মিরাজ খুবই ভালো বন্ধু। তাদের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও তাদের মধ্যকার সম্পর্ক রক্ত সম্পর্কের থেকে কোনো অংশে কম নয়, যা উপরে আলোচিত কাল্পনিক জ্ঞাতিসম্পর্ককে নির্দেশ করে।

উত্তর

সিফাত সাহেবের যৌথ পরিবার ভেঙে যাওয়ার একমাত্র কারণ হিসেবে আমি শিল্পায়ন ও নগরায়ণকে দায়ী করব। শিল্পায়ন ও নগরায়ণের ফলে শহরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় গ্রামের শিক্ষিত জনগোষ্ঠী কর্মসংস্থানের আশায় শহরমুখী হচ্ছে। এছাড়াও গ্রামীন সমাজজীবনের তুলনায় শহর সমাজজীবনে সুযোগ-সুবিধা বেশি থাকায় মানুষ গ্রামের পরিবার পরিজন ছেড়ে শহরমুখী হচ্ছে। গ্রামীন যৌথ পরিবারে ব্যক্তির স্বাধীন ও স্বকীয় চিন্তাকর্ম বেশ খানিকটা সীমিত। তাই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধ্যান-ধারণার কারণেও অনেকে শহরমুখী হয়ে থাকে যা মূলত শিল্পায়ন ও নগরায়ণের ফল। উদ্দীপকের সিফাত সাহেব শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি তার বন্ধু মিরাজের সহযোগিতায় তার তিনভাইকে শহরে এনে মোটা বেতনের চাকরির ব্যবস্থা করে দেন। শিল্পায়ন ও নগরায়নের ফলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হওয়ায় তিনি তার ভাইদের শহরে কাজের ব্যবস্থা করে দিতে সক্ষম হন। সুতরাং উপরে আলোচিত প্রেক্ষাপটের ভিত্তিতে বলা যায়, সিফাত সাহেবের যৌথ পরিবার ভেঙে যাওয়ার পেছনে শিল্পায়ন ও নগরায়ণ দায়ী।
HSCSociology 2nd PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।