প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র বলতে কী বোঝায়?
উত্তর: প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র বলতে পরিবারকে বোঝানো হয়। শিশুর সামাজিকীকরণে প্রাথমিক বাহন হিসেবে কাজ করে পরিবার। শিশু শিক্ষার প্রথম হাতে খড়ি হয় পরিবারেই। শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় সেহেতু পারিবারিক পরিবেশে শিশু যা শেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। বস্তুত পারিবারিক গণ্ডির মধ্যেই শিশু বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্কের সাথে পরিচিত হয়। মোট কথা শিশুর গৃহ-পরিবেশই তাকে সামাজিক মানুষ হবার শিক্ষা দেয়। সমাজবিজ্ঞানী কুলীর মতে, “শিশুর বিকাশে অন্তরঙ্গ সামাজিক গোষ্ঠী হিসেবে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি।” এ কারণেই পরিবারকে প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র হিসেবে অভিহিত করা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র বলতে কী বোঝায়?
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর