বিবাহ হলো এক ধরনের চুক্তি — ব্যাখ্যা করো।
উত্তর: বিবাহ হলো সমাজ, সংস্কৃতি ও ধর্ম দিয়ে অনুমোদিত এমন একটি চুক্তি যার মাধ্যমে একজন পুরুষ এবং একজন মহিলা একত্রে বসবাস করার চূড়ান্ত ক্ষমতা অর্জন করে। একইসাথে অর্জন করে পরিবার গঠনের যোগ্যতা, যা সৃষ্টি করে কিছু অধিকার ও কর্তব্যের সম্পর্ক। এর মাধ্যমে স্বামী-স্ত্রীর যৌন সম্পর্ক স্থাপন, সন্তান উৎপাদন ও একই পরিবারে বসবাস করার সামাজিক, ধর্মীয় এবং আইনগত স্বীকৃতি লাভ করে। এ স্বীকৃতির পুরো বিষয়টি লিখিত বা অলিখিত চুক্তির মাধ্যমে সম্পাদিত হয়। এ কারণে বিবাহকে এক ধরনের চুক্তি হিসেবে বিবেচনা করা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বিবাহ হলো এক ধরনের চুক্তি — ব্যাখ্যা করো।
উত্তর