উদ্দীপকের “?” চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশ করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :
স্তরবিন্যাস হচ্ছে স্তরগুলোর সুস্পষ্ট ও সুসজ্জিত ক্রমিক অবস্থান। সমাজের উঁচু-নিচু বা ক্রমানুযায়ী বিভিন্ন স্তরের মানুষকে বুঝাতে Strata শব্দটি ব্যবহৃত হয়, যার অর্থ স্তর। সাধারণত সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের অভ্যন্তরে বিদ্যমান ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক শ্রেণীর ক্রমানুযায়ী অবস্থান। কে.বি. মেয়ার বলেন, “সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক পদমর্যাদার দিক থেকে সমাজের মানুষকে উঁচু সমান ও নিচু ইত্যাদি স্তরে বিভক্ত করা।” ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাস চার ধরনের এগুলো হলো দাসপ্রথা, এস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা এবং সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী প্রথা।
উদ্দীপকে ও উক্ত চারটি স্তর উল্লেখ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের “?” চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশ করে।