শেয়ারFacebookWhatsApp

স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান -ব্যাখ্যা কর।

উত্তর: স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান- একথা ব্যাখ্যা করতে গেলে বলা যায়, সামাজিক স্তরবিন্যাস একটি চিরন্তন ও সর্বজনীন বিষয়। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজ খুঁজে পাওয়া যাবে না। যে সমাজ পুরাপুরি সাম্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। আদিম অধিবাসীদের গোষ্ঠী জীবনেও দলপতির প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠিত ছিল। এসব প্রভাব-প্রতিপত্তিকে কেন্দ্র করে কিছু সংখ্যক ব্যক্তি অধিকতর সুযোগ-সুবিধা ভোগ করত। কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তরবিন্যাসের আকৃতি-প্রকৃতির পরিবর্তন ঘটেছে। কিন্তু স্তরবিন্যাস কখনো বিলুপ্ত হয়নি। সকল সমাজেই এটি বিদ্যমান রয়েছে। এজন্যই শ্রেণিহীন সমাজ একটি অলীক কল্পনা মাত্র। অর্থাৎ স্তরবিন্যাস সকল সমাজেই বিদ্যমান।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান -ব্যাখ্যা কর।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

সমাজের কাঙ্ক্ষিত বিষয়বস্তুর অসম বণ্টনকে সামাজিক অসমতা বলে।

উত্তর

স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান- একথা ব্যাখ্যা করতে গেলে বলা যায়, সামাজিক স্তরবিন্যাস একটি চিরন্তন ও সর্বজনীন বিষয়। মানবসভ্যতার ইতিহাসে এমন কোনো সমাজ খুঁজে পাওয়া যাবে না। যে সমাজ পুরাপুরি সাম্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। আদিম অধিবাসীদের গোষ্ঠী জীবনেও দলপতির প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠিত ছিল। এসব প্রভাব-প্রতিপত্তিকে কেন্দ্র করে কিছু সংখ্যক ব্যক্তি অধিকতর সুযোগ-সুবিধা ভোগ করত। কালের বিবর্তনের ধারায় সামাজিক স্তরবিন্যাসের আকৃতি-প্রকৃতির পরিবর্তন ঘটেছে। কিন্তু স্তরবিন্যাস কখনো বিলুপ্ত হয়নি। সকল সমাজেই এটি বিদ্যমান রয়েছে। এজন্যই শ্রেণিহীন সমাজ একটি অলীক কল্পনা মাত্র। অর্থাৎ স্তরবিন্যাস সকল সমাজেই বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের “?” চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশ করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : স্তরবিন্যাস হচ্ছে স্তরগুলোর সুস্পষ্ট ও সুসজ্জিত ক্রমিক অবস্থান। সমাজের উঁচু-নিচু বা ক্রমানুযায়ী বিভিন্ন স্তরের মানুষকে বুঝাতে Strata শব্দটি ব্যবহৃত হয়, যার অর্থ স্তর। সাধারণত সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের অভ্যন্তরে বিদ্যমান ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক শ্রেণীর ক্রমানুযায়ী অবস্থান। কে.বি. মেয়ার বলেন, “সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক পদমর্যাদার দিক থেকে সমাজের মানুষকে উঁচু সমান ও নিচু ইত্যাদি স্তরে বিভক্ত করা।” ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাস চার ধরনের এগুলো হলো দাসপ্রথা, এস্টেট প্রথা, জাতিবর্ণ প্রথা এবং সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী প্রথা। উদ্দীপকে ও উক্ত চারটি স্তর উল্লেখ করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের “?” চিহ্নিত স্থানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশ করে।

উত্তর

ছকে “?” চিহ্নিত স্থানের প্রযোজ্য প্রত্যয়টি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। এর একটি ধরন হল জাতি বর্ণ প্রথা। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: জাতি বর্ণ প্রথা অনুযায়ী সদস্যপদ ও পেশা বংশানুক্রমিক ভাবে আরোপিত হয়। অর্থাৎ কেউ চাইলেই তার জাতীয় পেশা পরিবর্তন করতে পারবে না। আর জাতীয় বর্ণ প্রথা অনুযায়ী স্বজাতির গণ্ডির মধ্যে বৈবাহিক সম্পর্ক সীমাবদ্ধ থাকে। আর এই প্রথা অনুযায়ী প্রতিটি জাতিকেই তার নিজস্ব রীতিনীতি মেনে চলতে হয়। এই প্রথার আলোকে বর্ণ পেশা কিছুই পরিবর্তন করা যায় না বলে একে Closed System বলে। তবে শিল্পায়ন ও আধুনিক শিক্ষার প্রসারের ফলে এই প্রথার ভিত দুর্বল হয়ে পড়েছে। যার ফলে যে কোন জাতি বর্ণের লোক ই যে কোন পেশা গ্রহণ করতে পারে এবং এক্ষেত্রে নির্দিষ্ট কোন রীতিনীতি পালনও করতে হয় না। ভারতীয় জাতি বর্ণ কোথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ রয়েছে। তন্মধ্যে ব্রাহ্মণরা হলো শিক্ষক ও ধর্মযাজক। তারা সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। অপরদিকে ক্ষত্রিয়রা হল সমাজের যোদ্ধা শ্রেণী। এছাড়াও যাবতীয় ব্যবসায় বাণিজ্য সংক্রান্ত কর্মকান্ড বৈশ্যদের কাজ। আর এই সমাজে সবচেয়ে নিম্ন শ্রেণির বর্ণ হলো শূদ্ররা।
HSCSociology 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।