শেয়ারFacebookWhatsApp

সামাজিক অসমতা বলতে কী বোঝ? বুঝিয়ে লেখ।

উত্তর: সামাজিক অসমতা মানে হচ্ছে সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলোর অসম বণ্টন। সামাজিক অসমতা বলতে বোঝায় ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বৈষম্য বা অসাম্যের অস্তিত্ব। এটি এমন একটি প্রক্রিয়া যার 'মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির মর্যাদা ও সম্পদের পরিমাণ, শ্রেণি, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে বিভিন্ন হয়ে থাকে। সামাজিক অসমতা সমাজের মানুষের মধ্যে বিভিন্ন উপাদানের ভিত্তিতে বিভক্ত বা শ্রেণিবিভাজন সৃষ্টি করে। সমাজের দুই বা ততোধিক গোষ্ঠীর মধ্যে মর্যাদা, ক্ষমতা, সুযোগ-সুবিধা, দান-অনুদান, বিধিনিষেধ বা অন্যান্য পার্থিব সম্পদ বণ্টনের ক্ষেত্রে যে পার্থক্য দেখা যায় তাকেই সামাজিক অসমতা বলে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সামাজিক অসমতা বলতে কী বোঝ? বুঝিয়ে লেখ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

বংশগত গুণের ভিত্তিতে বিশেষ কোনো মানবগোষ্ঠীই হলো Caste.

উত্তর

সামাজিক অসমতা মানে হচ্ছে সমাজের কাঙ্ক্ষিত বিষয়গুলোর অসম বণ্টন। সামাজিক অসমতা বলতে বোঝায় ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বৈষম্য বা অসাম্যের অস্তিত্ব। এটি এমন একটি প্রক্রিয়া যার 'মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির মর্যাদা ও সম্পদের পরিমাণ, শ্রেণি, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে বিভিন্ন হয়ে থাকে। সামাজিক অসমতা সমাজের মানুষের মধ্যে বিভিন্ন উপাদানের ভিত্তিতে বিভক্ত বা শ্রেণিবিভাজন সৃষ্টি করে। সমাজের দুই বা ততোধিক গোষ্ঠীর মধ্যে মর্যাদা, ক্ষমতা, সুযোগ-সুবিধা, দান-অনুদান, বিধিনিষেধ বা অন্যান্য পার্থিব সম্পদ বণ্টনের ক্ষেত্রে যে পার্থক্য দেখা যায় তাকেই সামাজিক অসমতা বলে।

উত্তর

উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে সমাজতাত্ত্বিক সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি নির্দেশিত হয়েছে। স্তর শব্দের ইংরেজি প্রতিশব্দ Strata। শব্দটি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। সমাজের উঁচু-নীচু বা ক্রমানুযায়ী বিভিন্ন স্তরের মানুষকে বোঝাতেও Strata শব্দটি ব্যবহৃত হয়। স্তরবিন্যাস বলতে বোঝায় স্তরগুলোর সুস্পষ্ট ও সুসজ্জিত ক্রমিক অবস্থান। 'টি. বি. বটোমর' বলেন, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের শ্রেণি বা স্তরভিত্তিক বিভাজন যা মর্যাদা ও ক্ষমতা গঠন করে। অন্যদিকে, 'কে.বি মেয়ার' বলেন, সামাজিক স্তরবিন্যাস হলো সামাজিক পদমর্যাদার দিক থেকে সমাজের মানুষকে উঁচু, সমান ও নীচু ইত্যাদি স্তরে বিভক্ত করা হয়। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের অভ্যন্তরে বিদ্যমান ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক শ্রেণির ক্রমানুযায়ী অবস্থান। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাসের ধরনগুলোকে পর্যালোচনা করে সমাজবিজ্ঞানীরা চারটি ধরনের কথা বলেছেন। এগুলো হলো-১. দাস প্রথা, ২. এস্টেট প্রথা, ৩. জাতিবর্ণ, ৪. সামাজিক শ্রেণি ও মর্যাদাগোষ্ঠী, উদ্দীপকে উল্লিখিত ছকে সামাজিক স্তরবিন্যাসের ছকচিত্রেও এ চারটি প্রকারভেদই বর্ণিত হয়েছে। অতএব - বলা যায়, উদ্দীপকের '?' স্থানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টিই নির্দেশিত হয়েছে।

উত্তর

"উক্ত সমাজতাত্ত্বিক প্রত্যয়টি অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি ছাড়া পৃথিবীর কোনো সমাজকে কল্পনা করা যায় না- আমি এ বক্তব্যের সাথে একমত। সমাজবিজ্ঞানে সামাজিক স্তরবিন্যাস প্রত্যয়টি দ্বারা সমাজে বসবাসকারী বিভিন্ন শ্রেণি বা পেশার মানুষকে বোঝানো হয়। স্তরবিন্যাস বলতে বোঝায় স্তরগুলো সজ্জিত বা বিন্যস্ত। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণির উঁচু-নীচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। মানব সমাজের প্রতিটি পর্যায়ে সামাজিক স্তরবিন্যাস বিদ্যমান। সমাজবিজ্ঞানী 'সরোকিন' এর ভাষায় বলা যায় পৃথিবীর ইতিহাসে এমন কোনো সমাজ নেই, যা পুরাপুরি সাম্যের ওপর প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, সামাজিক স্তরবিন্যাস বলতে জনসংখ্যাকে পর্যায়ক্রমে বিভক্তকরণ বোঝায়। সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সামাজিক সম্পর্কের স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস সার্বজনীন ও চিরন্তন। অতীতে এমন কোনো সমাজ ছিল না যেখানে কোনো স্তরবিন্যাস ছিল না। আদিম সমাজেও এটি লক্ষ করা যায়। তাই আমার মতবাদের সপক্ষে যুক্তি দাঁড় করাতে পারি যে আদিম সমাজ থেকে আধুনিক সমাজ পর্যন্ত সব সমাজেই স্তরবিন্যাসের বিভিন্ন রূপ দেখা যায়। তাই সমাজতাত্ত্বিক প্রত্যয়টিতে সামাজিক স্তরবিন্যাস ছাড়া পৃথিবীর কোনো সমাজই কল্পনা করা যায় না।
HSCSociology 1st Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।