উদ্দীপকে এস্টেট প্রথাটি ইউরোপের সমাজে দেখা যায়।
মধ্যযুগে দাসপ্রথা বিলুপ্তির পর শুরু হয় এক নতুন প্রথা, যা এস্টেট নামে পরিচিত। ইংরেজিতে Estate শব্দটির একটি অর্থ জমিদার বা মালিকের অধীন জমি। এই ব্যবস্থায় জমির মালিক ছিল ভূস্বামী এবং প্রান্তিক কৃষক ও ভূমিদাস সবাই মিলে উৎপাদন করত। পূর্বে যারা ভূমিদাস ছিল তারাই এ পর্যায়ে এসে সামন্ত কৃষক হিসেবে আবির্ভূত হয়। মূলত এস্টেট ব্যবস্থার বিকাশ ঘটে মধ্যযুগীয় ইউরোপীয় সামন্ত সমাজে। এ সময় ইউরোপের সমাজতান্ত্রিক সমাজে জমিদারি বোঝাতো। পরে ইউরোপ ও রাশিয়ায় Estate শব্দটি এক ধরনের সামাজিক স্তর বোঝাতে ব্যবহৃত হতো।
মধ্যযুগীয় ইউরোপের এস্টেসমূহের অন্যতম বৈশিষ্ট্য হলো- প্রত্যেক এস্টেটের একটি পদমর্যাদা আছে, যার অধিকার ও কর্তব্য, সুযোগ-সুবধা প্রভৃতি আইনসম্মত। প্রত্যেক এস্টেটের সুনির্দিষ্ট কর্তব্য রয়েছে এবং এস্টেটসমূহ হচ্ছে এক একটি রাজনৈতিক গোষ্ঠী। এছাড়া এস্টেট ব্যবস্থায় প্রধানত তিনটি শ্রেণির অস্তিত্ব ছিল। যথা-
১. যাজক শ্রেণি,
২. ভূমি মালিক বা অভিজাত শ্রেণি এবং
৩. সাধারণ বা ভূমিদাস শ্রেণি।
যাজক শ্রেণি প্রধানত প্রথম এস্টেটের অন্তর্ভুক্ত। ভূমি মালিকরা সামাজিক দায়-দায়িত্বের সাথে জড়িত এবং ভূমিদাসরা একটি আধা স্বাধীন শ্রেণি হিসেবে স্বীকৃত ছিল।
সুতরাং বলা যায়, এস্টেট প্রথা সামাজিক স্তরবিন্যাসের একটি ব্যবস্থা যা প্রধানত ইউরোপীয় সমাজে দেখা যায়।