শেয়ারFacebookWhatsApp

জেন্ডার কী?

উত্তর: জেন্ডার হলো সমাজ কর্তৃক নারী ও পুরুষের মধ্যকার সামাজিক সম্পর্ক।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

জেন্ডার কী?

উদ্দীপক

মানব ইতিহাসে এমন একটি সমাজের কথা জানা যায়, যেখানে জন্মসূত্রে সামাজিক মর্যাদা-ও পেশা নির্ধারিত হয়। ঐ সমাজটি অন্তর্বিবাহভিত্তিক এবং সামাজিক আদান-প্রদানে বাধানিষেধ আরোপ করে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

জেন্ডার হলো সমাজ কর্তৃক নারী ও পুরুষের মধ্যকার সামাজিক সম্পর্ক।

উত্তর

দাসপ্রথা পৃথিবীর প্রাচীনভিত্তিক সমাজব্যবস্থা। দাসপ্রথা বলতে এমন এক অসমতার সমাজব্যবস্থাকে বোঝায় যেখানে কিছু লোক সম্পূর্ণ কিংবা আংশিকভাবে অধিকারবিহীন। দাসপ্রথার একমাত্র পরিচয় হলো দাসরা তার প্রভু বা মনিবের সম্পত্তি। সামাজিক ক্ষেত্রে দাসরা ঘৃণার পাত্র। দাসপ্রথা একটি অর্থনৈতিক সম্পর্কনির্ভর সমাজব্যবস্থা। দাসপ্রথায় দাসদের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য ছিল না।

উত্তর

উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের জাতিবর্ণ ধরনটিকে নির্দেশ করা হয়েছে। সাধারণত বংশানুক্রমকে ভিত্তি করে সমাজে যে শ্রেণিব্যবস্থা গড়ে ওঠে তাকে জাতিবর্ণ প্রথা বলে। ভারতীয় সমাজে চার ধরনের জাতিবর্ণ প্রথা দেখা যায়। যথা- ব্রাহ্মণ, ক্ষাত্রিয়, বৈশ্য ও শূদ্র। জন্ম থেকেই এ বর্ণগুলো ধর্ম কর্তৃক নির্ধারিত। বর্ণপ্রথায় ব্রাহ্মণরা সর্বোচ্চ স্থানে অবস্থান করে এবং তারা সাধারণত নিচু বর্ণের কারো সাথে মেলামেশা করে না। এছাড়া বর্ণপ্রথা অনুযায়ী চাইলেই কেউ পিতার পেশা পরিবর্তন করতে পারে না এবং নিজ গোত্রের বাইরের কাউকে বিবাহ করতে পারে না। উদ্দীপকে লক্ষণীয়, মানব ইতিহাসের একটি সমাজ, যেখানে জন্মসূত্রে সামাজিক মর্যাদা ও পেশা নির্ধারিত হয়। এছাড়া ঐ সমাজে নিজ গোত্রের কাউকেই বিবাহ করতে হয়। যা জাতিবর্ণ প্রথার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের বৈশিষ্ট্যসমূহে সামাজিক স্তরবিন্যাসের জাতিবর্ণ প্রথা ধরনটি নির্দেশিত হয়েছে।

উত্তর

মানবসমাজে উক্ত স্তরবিন্যাসের ধরন অর্থাৎ জাতিবর্ণ প্রথা ধরনটির যথেষ্ট প্রভাব রয়েছে। ভারতীয় জাতিবর্ণ প্রথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নামক চারটি বর্ণ রয়েছে। ব্রাহ্মণরা হলো শিক্ষক-যাজক, যারা সৃষ্টিকর্তার মস্তিষ্ক থেকে সৃষ্ট, এরা হলো সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। ক্ষত্রিয়রা হলো সমাজের যোদ্ধাশ্রেণি যারা সৃষ্টিকর্তার বাহু থেকে উদ্ভূত। যাবতীয় ব্যবসায়ী কাজকর্ম বৈশ্যদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। যারা সৃষ্টিকর্তার উরু থেকে উদ্ভূত। আর সমাজের সবচেয়ে নিম্নশ্রেণির বর্ণ হলো শূদ্ররা। এরা সৃষ্টিকর্তার পায়ের পাতা থেকে উদ্ভূত। জাতিবর্ণ প্রথা অনুযায়ী জাতিবর্ণের সদস্যপদ ও পেশা বংশানুক্রমিকভাবে আরোপিত হয়। অর্থাৎ কেউ চাইলেই তার জাতি ও পেশা পরিবর্তন করতে পারবে না। আবার জাতিবর্ণ প্রথা অনুযায়ী স্বজাতির গণ্ডীর মধ্যেই বৈবাহিক সম্পর্ক সীমাবদ্ধ থাকে। কেউ চাইলেই অন্য বর্ণের কারো সাথে বিবাহ করতে পারে না। প্রতিটি জাতিকেই নিজস্ব রীতিনীতি মেনে চলতে হয়। এ প্রথা অনুযায়ী বর্ণ, পেশা, কিছুই পরিবর্তন করা যায় না বলে একে closed system বলা হয়। কিন্তু বর্তমানে নগরায়ণ, শিল্পায়ন ও উদারনৈতিক আধুনিক শিক্ষার প্রসারের সাথে সাথে জাতিবর্ণের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং যেকোনো জাতিবর্ণের লোক যেকোনো পেশা গ্রহণ করতে সক্ষম হচ্ছে। বর্তমান আধুনিক বিশ্বে জাতিবর্ণের দৃঢ় রূপটি ক্রমশ তিরোহিত হচ্ছে। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, জাতিবর্ণ প্রথা ভারতীয় সমাজের হিন্দুদের সামাজিক মর্যাদা নির্ধারণের একটি মানদণ্ড। তবে বর্তমানে জাতিবর্ণ প্রথার বদ্ধ দিকটির ক্রমশ প্রভাব হ্রাস পাচ্ছে।
HSCSociology 1st Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।