দৃশ্যকল্প-২-এ সামাজিক স্তরবিন্যাসের যে ধরনের চিত্র ফুটে উঠেছে তা হলো সামাজিক শ্রেণিব্যবস্থা।সমাজবিজ্ঞানের একটি বহুল আলোচিত বিষয় হচ্ছে সামাজিক শ্রেণিব্যবস্থা। একই আয় ও সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীই হলো শ্রেণি। শ্রেণিব্যবস্থা কমবেশি সব সমাজেই বিদ্যমান। এটি মোটামুটি সার্বজনীন একটি ব্যবস্থা। এ ব্যবস্থায় ব্যক্তির অবস্থান ও মর্যাদা জন্মসূত্রে নির্ধারিত হয় না, বরং তার ব্যক্তিগত যোগ্যতা, শিক্ষা, দক্ষতা ও আর্থিক অবস্থার ওপর নির্ভর করে। তাই এ শ্রেণিব্যবস্থাকে একটি উন্মুক্ত ব্যবস্থা বলা হয়ে থাকে। কেননা এ ব্যবস্থায় সমাজের এক স্তর থেকে অন্য স্তরে যাওয়া সম্ভব। মর্যাদা ও যোগ্যতা অনুসারে নিজ গোত্রের বাইরে বিবাহ সম্ভব। দৃশ্যকল্প-২-এর বৈশিষ্ট্যগুলো এই ধারণার সঙ্গে পুরাপুরি মিলে যায়। এখানে বলা হয়েছে, বিবাহের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই এবং ব্যক্তিগত যোগ্যতা অনুযায়ী যেকোনো পেশা গ্রহণ করতে পারে। এ বিষয়গুলোই প্রমাণ করে যে, এখানে ব্যক্তির মর্যাদা তার নিজের কর্মের ওপর নির্ভরশীল, জন্মসূত্রের ওপর নয়। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের উল্লিখিত বিষয়টি সামাজিক স্তরবিন্যাসের শ্রেণিব্যবস্থার সাথে সম্পর্কিত।