শেয়ারFacebookWhatsApp

প্রগতি কী?

উত্তর: প্রগতি হলো কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যের অভিমুখে অগ্রসর হওয়া।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

প্রগতি কী?

উদ্দীপক

রহিমা বেগম ও তার স্বামী গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। রহিমা লক্ষ করেন, কর্মস্থলে নারী ও পুরুষের কর্মের পরিবেশ, সুযোগ-সুবিধা ও বাস্তবতা ভিন্ন। একই কাজ করেও সে স্বামীর চেয়ে বেতন ও পদোন্নতিতে কম সুযোগ পায়। বাড়িতে এসে তার স্বামী আরাম আয়েস করলেও রহিমা তা পারে না। খাবার-দাবার গরম করা, বাচ্চাদের খোঁজখবর নেওয়াসহ সংসারের যাবতীয় কাজকর্ম তাকেই সামলাতে হয়। তার স্বামীর মতে, এসব নাকি মহিলাদের কাজ।

Rajshahi · 2025

উত্তর

প্রগতি হলো কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যের অভিমুখে অগ্রসর হওয়া।

উত্তর

ধর্মীয় চেতনা সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ ও কার্যকরী বাহন। প্রতিটি ধর্মেরই সর্বজনীন আবেদন থাকে যা মানুষকে ন্যায়ের পথে এগিয়ে যেতে এবং অন্যায় থেকে দূরে থাকতে উৎসাহ যোগায়। পৃথিবীতে প্রচলিত প্রায় সব ধর্মেই ইহজগতে সৎকর্মের মাধ্যমে পরজগতে অনন্ত সুখের ধারণা দেওয়া হয়েছে। সাথে সাথে অসৎ কর্মে শাস্তিও বর্ণিত আছে সে সম্পর্কেও বলা হয়েছে। ফলে পরজগতে সুখের প্রত্যাশা ও শান্তির ভয় মানুষকে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রিত আচার-আচরণ করতে অনুপ্রাণিত করে।

উত্তর

উদ্দীপকে রহিমা বেগমের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক সামাজিক অসমতার চিত্র ফুটে উঠেছে।প্রকৃতিগতভাবে মানুষ নারী ও পুরুষ-এ দুই ভাগে বিভক্ত। নারী ও পুরুষভেদে যে সামাজিক অসমতা তা মনুষ্য সৃষ্ট নয়। এ অসমতা সম্পূর্ণ প্রাকৃতিক। প্রাকৃতিক কারণে এই অসমতার উদ্ভব হলেও সমাজজীবনে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। পুরুষ ও নারীর লিঙ্গ ভেদাভেদের দোহাই দিয়ে সমাজ নারী ও পুরুষের সম্পর্কের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। সুদূর অতীতে শিকারি সমাজে সন্তানধারণ, লালন-পালন, গৃহস্থলির কাজের সাথে নারীরা অধিকভাবে যুক্ত হয়ে যাওয়ায় ক্রমে এগুলোকে নারীর কাজ হিসেবে ধরে নারীকে গৃহবন্দি করে ফেলা হয় এবং নারীর ওপর পুরুষের প্রাধান্য সৃষ্টি হয়। নারী ও পুরুষের এই অসমতার ভিত্তিতে সৃষ্টি হয়, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক নানা বৈষম্য যা কালক্রমে পুরুষশাসিত সমাজের জন্ম দেয়। যেমনটি উদ্দীপকেও পরিলক্ষিত হয়। উদ্দীপকে দেখা যায়, রহিমা বেগম ও তার স্বামী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। কিন্তু সেখানে নারী ও পুরুষের কর্মের পরিবেশ, সুযোগ-সুবিধা ও বাস্তবতা ভিন্ন। একই কাজ করেও রহিমা তার স্বামীর চেয়ে বেতন ও পদোন্নতিতে কম সুযোগ পায়। আবার বাড়িতে এসে তার স্বামী আয়েস করলেও রহিমা তা পারে না। খাবার-দাবার গরম করা, বাচ্চাদের খোঁজখবর নেওয়াসহ সংসারের যাবতীয় কাজ তাকেই সামলাতে হয়। তার স্বামীর মতে এসব মহিলাদের কাজ। এসব বিষয় পাঠ্যবইয়ের জেন্ডার বা লিঙ্গভিত্তিক অসমতার ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, রহিমা বেগমের ক্ষেত্রেও সামাজিক অসমতার লিঙ্গভিত্তিক উপাদানটির চিত্র ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের বাস্তবতা অর্থাৎ লিঙ্গভিত্তিক বৈষম্য সামাজিক উন্নয়ন ও অগ্রগতির পথে অন্তরায়। এ বিষয়টির সাথে আমি একমত পোষণ করি।বর্তমান পৃথিবীতে অর্ধেক মানুষ নারী। তাই নারীকে অবহেলা বা বঞ্চিত করে বিশ্বব্যাপী সার্বিক ও যথাযথ উন্নয়ন আশা করা যায় না। কিন্তু জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমাজের সকল স্তরেই উপেক্ষিত হচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হচ্ছে। উদ্দীপকের রহিমা বেগমের ক্ষেত্রেও জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। যেমন- কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা, বেতন ও পদোন্নতি, সংসারের কাজকর্ম, ছেলেমেয়েদের খোঁজখবর রাখা ইত্যাদি। এসব বৈষম্য দেশের সার্বিক উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে। মূলত সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি হলো নারী-পুরুষ উভয়ই। নারীকে পিছনে। রেখে সমাজ কখনো উন্নয়নের শীর্ষে পৌঁছাতে পারে না। তাই অগ্রগতি, ও উন্নয়নের জন্য নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা দরকার। এর সাথে। সাথে দরকার সমাজে বিরাজিত জেন্ডার বা লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করা। তাহলেই সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে আমি মনে করি। নতুবা জেন্ডার বৈষম্য সমাজের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
HSCSociology 1st PaperRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।