শেয়ারFacebookWhatsApp

সমাজ কাঠামো কী?

উত্তর: সমাজকাঠামো বলতে সমাজস্থ লোকের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট সুসংবদ্ধ জটিল ও নিবিড় সম্পর্ককে বোঝায়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

সমাজ কাঠামো কী?

উদ্দীপক

বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কস-এর মতে, 'আজ অবধি মানব সমাজের ইতিহাস শ্রেণি সংগ্রামের ইতিহাস'। তার মতে উৎপাদন কৌশল তথা অর্থনৈতিক উৎপাদন সমাজের মৌল কাঠামো। এটি মানব সমাজের সবকিছুকে নিয়ন্ত্রণ করে।

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

সমাজকাঠামো বলতে সমাজস্থ লোকের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট সুসংবদ্ধ জটিল ও নিবিড় সম্পর্ককে বোঝায়।

উত্তর

যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি হলো সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের সামাজিক সংহতিকে পৃথক করা দুটি সমাজব্যবস্থা। যান্ত্রিক সংহতি হলো সাদৃশ্যের সংহতি। এ সংহতি হলো সাদৃশ্যের সংহতি। এ সংহতির নিয়ামক উপাদান হলো গোষ্ঠীর ঐকমত্য। এ সমাজে রক্তের বন্ধন, পরস্পর নির্ভরতা, সহানুভূতি প্রধান উপাদান হিসেবে কাজ করে। অন্যদিকে, জৈবিক সংহতি হলো বৈসাদৃশ্যের সংহতি। এ সংহতির মূল সমাজে ব্যক্তির বৈসাদৃশ্যের মধ্যে নিহিত। এটি সমাজে স্বাধীনতার জন্ম দেয়।

উত্তর

উদ্দীপকে শ্রেণি সম্পর্কিত তত্ত্বটি কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক তত্ত্ব নামে পরিচিত। দ্বন্দ্বমূলক তত্ত্ব সমাজের স্তরবিন্যাস বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ তত্ত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজের অর্থনৈতিক সম্পর্কের সাথে যুক্ত। মার্কস তার তত্ত্বে বলেন, ইতিহাসে সামাজিক সংগঠন এবং সামাজিক পরিবর্তন ও ব্যক্তিগত আচরণের মূল চাবিকাঠি হলো শ্রেণি। সমাজে এ শ্রেণি সৃষ্টি হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত পদ্ধতির ওপর ভিত্তি করে। তিনি বলেন, সমাজ দুটি বিপরীত শ্রেণিতে বিভক্ত। একটি শ্রেণি গঠিত হয় তাদের দ্বারা যারা উৎপাদনের সাথে জড়িত নয় অর্থাৎ শোষক শ্রেণি। আবার অপরটি হলো উৎপাদন সম্পর্কের সাথে যারা জড়িত অর্থাৎ শোষিত শ্রেণি। এ সমাজের মূলকথা হলো অর্থনৈতিক সম্পদকে কেন্দ্র করে সমাজে শ্রেণি সৃষ্টি হয়। উদ্দীপক্ষে লক্ষণীয়, মার্কস বলেন, আজ অবধি মানব সমাজের ইতিহাস শ্রেণি সংগ্রামের ইতিহাস। যা উপরে আলোচিত শ্রেণি সংগ্রামের সাথে সম্পৃক্ত দ্বন্দ্বমূলক তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। কার্ল মার্কসের শ্রেণি সম্পর্কিত দ্বন্দ্বমূলক তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ।

উত্তর

উদ্দীপকের সমাজে বর্ণিত কার্ল মার্কসের মৌল কাঠামোটি সমাজকাঠামোর গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। কার্ল মার্কস তার বিখ্যাত 'The Communist MeinfestoMeinfesto^{\prime} গ্রন্থে সমাজকাঠামোকে দুই ভাগে ভাগ করেছেন। যথা: ১. মৌল কাঠামো ও ২, উপরি কাঠামো। এর মধ্যে মৌল কাঠামো হলো সমাজের উৎপাদন কৌশল তথা অর্থনৈতিক উৎপাদন। এটি মানবসমাজের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এসব মৌল কাঠামো বলতে মার্কস সমাজের বস্তুগত এবং অর্থনৈতিক ভিত্তির কথা বুঝিয়েছেন। এর দ্বারা উৎপাদিত শক্তি এবং সামাজিক সম্পর্ক নির্ধারিত হয়। মার্কস আরো বলেন, অর্থনীতি হলো সমাজের মৌল কাঠামো। এ অর্থনীতিকে কেন্দ্র করেই সমাজে দুটি শ্রেণির সৃষ্টি হয়। এক শ্রেণি যারা উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে অর্থাৎ বুর্জোয়া শ্রেণি। অন্যদিকে, যারা উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থাৎ সর্বহারা শ্রেণি। এভাবে সমাজে এক শ্রেণি দ্বারা অন্য শ্রেণি শোষিত হলেই শ্রেণিদ্বন্দ্ব অনিবার্যভাবে দেখা দেয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, কার্ল মার্কসের মৌল কাঠামো সমাজকাঠামোর অন্যতম একটি প্রত্যয়। যেখানে শ্রেণি সম্পর্কের মূলে রয়েছে অর্থনৈতিক উৎপাদন এবং শ্রেণি সমাজের মূলে রয়েছে শোষণ।
HSCSociology 1st Paperহবিগঞ্জ সরকারি মহিলা কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।